Suvendu Adhikari Counter
Bengal Liberty, ১৭ ফেব্রুয়ারি, কলকাতা:
কখনও প্রকাশ্য জনসভার মঞ্চ থেকে, আবার কখনও সাংবাদিক বৈঠকে রাজ্যের শাসকদল তৃণমূল-কংগ্রেসকে একহাত নিয়েছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari Counter)। প্রতিদিন একাধিক বিষয় সামনে এনে সমাজমাধ্যমেও সরব হয়েছেন বিরোধী দলনেতা। আর এবার নিজের এক্স হ্যান্ডলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি নিশানা করে পোস্টে সরব হলেন শুভেন্দু অধিকারী।

এক্স পোস্টে সরব শুভেন্দু (Suvendu Adhikari Counter)
সম্প্রতি সংবাদ চ্যানেলে সম্প্রচারিত সাক্ষাৎকারে ‘সততার প্রতিমূর্তির’ ভাবমূর্তি তৈরি করার চেষ্টা করলেন ওনার পুলিশের হাতে তিরিশটার বেশি কেস খাওয়া চ্যানেলের সম্পাদক মহাশয়।
সাধারণ ছাপোষা জীবনযাপন, বেতন নেন না, চায়ের পয়সা নিজে মেটান ইত্যাদি দেখিয়ে একদা ‘সততার প্রতীক’ ভাবমূর্তি… pic.twitter.com/bpvOATjyM5— Suvendu Adhikari (@SuvenduWB) February 17, 2026

নিজের এক্স পোস্টে বিরোধী দলনেতা লেখেন, “সম্প্রতি সংবাদ চ্যানেলে সম্প্রচারিত সাক্ষাৎকারে ‘সততার প্রতিমূর্তির’ ভাবমূর্তি তৈরি করার চেষ্টা করলেন ওনার পুলিশের হাতে তিরিশটার বেশি কেস খাওয়া চ্যানেলের সম্পাদক মহাশয়। সাধারণ ছাপোষা জীবনযাপন, বেতন নেন না, চায়ের পয়সা নিজে মেটান ইত্যাদি দেখিয়ে একদা ‘সততার প্রতীক’ ভাবমূর্তি যা এখন পাহাড় প্রমাণ দুর্নীতির কালো ছায়ায় ঢেকে গিয়েছে তা উদ্ধার করার মরিয়া চেষ্টা করা হয়” (Suvendu Adhikari Attacks Mamata Banerjee)।
দুর্নীতি ইস্যুতে মমতাকে খোঁচা শুভেন্দুর (Suvendu Adhikari Counter)
শুভেন্দুর দাবি, যদিও মানুষের মনে গেঁথে গিয়েছে উনি ও ওনার দলের নেতৃত্ব শুধু গলা অব্দি দুর্নীতিতে ডুবে নয়, দুর্নীতির মহাসাগরেই বিচরণ করেন। বিরোধী দলনেতার কটাক্ষ, “লোক দেখানো হাওয়াই চটি পরেন দেখানো হচ্ছে কিন্তু জনসাধারণের ট্যাক্সের টাকায় হেলিকপ্টার ও চার্টার্ড বিমান চড়ে ঘুরে বেড়ান, সড়ক পথে যাতায়াত পছন্দ নয় সেটা উহ্য রয়ে গেলো” (Suvendu Adhikari Attacks Mamata Banerjee)!
আরও পড়ুন:
গৈরিক ধ্বজে থুতু! (Suvendu Adhikari Shares Video) নাম-ঠিকানা প্রকাশ করে ভিডিয়ো পোস্ট শুভেন্দুর
Gazole Birth Fraud Allegations: গাজোলে জন্ম শংসাপত্রে ‘২০০০’-এর বিধি, ১৯৯৬ সালের নথি ঘিরে বিতর্ক—তদন্তের দাবি শুভেন্দু অধিকারীর
নিজের পোস্টের সঙ্গে একটি ভিডিয়ো যুক্ত করে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari Attacks Mamata Banerjee) বলেন, “জায়গাটি দক্ষিণ কলকাতার বুকে ওনার (মমতা বন্দ্যোপাধ্যায়ের) বর্তমান আবাসন সংলগ্ন। এখানেই প্রাসাদোপম বহুতল অট্টালিকা তৈরি হবে রাণীমা’র জন্যে। শুভেন্দুর প্রশ্ন, “বেতনের টাকা বিলিয়ে দেওয়ার পর এই বহুমূল্য কোটি কোটি টাকার জমি কেনার টাকা এলো কোথা থেকে? লোক দেখানো টালির চালায় কি আর মন ধরছে না (Suvendu Adhikari Attacks Mamata Banerjee)?”
