Suvendu Adhikari Statement in ISKCON
Suvendu Adhikari Statement in ISKCON

Suvendu Adhikari Post on Amit Shah: অমিত শাহ-র বঙ্গ সফর ঘিরে রাজনৈতিক বার্তা, এক্স পোস্টে বঙ্গ সফরের ভিডিও শেয়ার করলেন শুভেন্দু অধিকারী

Bengal Liberty, Kolkata:

পশ্চিমবঙ্গে সংগঠন শক্তিশালী করা এবং জনসংযোগ বাড়ানোর লক্ষ্যে গুরুত্বপূর্ণ সফরে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Suvendu Adhikari Post on Amit Shah) । আজ, কলকাতায় পৌঁছানোর পর তাঁকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান বিজেপি রাজ্যে সভাপতি শমীক ভট্টাচার্য। ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান দলনেতা শুভেন্দু অধিকারী। এরপর তাঁরা একসঙ্গে হেলিকপ্টারে করে কৃষ্ণনগরের উদ্দেশ্যে রওনা দেন। নদীয়া জেলার এই সফরে মায়াপুরে নির্ধারিত একাধিক কর্মসূচি ছিল, যার মধ্যে অন্যতম ছিল মায়াপুরের ISKCON পরিদর্শন।

Suvendu Adhikari Post on Amit Shah
Suvendu Adhikari Post on Amit Shah

 

শুভেন্দু অধিকারীর এক্স হ্যান্ডেলে পোস্ট(Suvendu Adhikari Post on Amit Shah)

নিজের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে গোটা ঘটনার ঝলক শেয়ার করেছেন শুভেন্দু অধিকারী। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, কলকাতায় পৌঁছানোর পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানানো হচ্ছে এবং অভিনন্দন স্বরূপ ফুলের তোড়া তুলে দেওয়া হচ্ছে।

 

Suvendu Adhikari Post
Suvendu Adhikari Post

 

সংগঠন বিস্তার ও জাতীয় রাজনীতির বার্তা(Suvendu Adhikari Post on Amit Shah)

রাজনৈতিক মহলের মতে, এই সফর শুধুমাত্র একটি সাধারণ সংগঠনগত নয়, বরং জাতীয়তাবাদী ভাবধারা এবং উন্নয়নের বার্তা রাজ্যের মানুষের কাছে পৌঁছে দেওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কেন্দ্র ও রাজ্যের সমন্বয়ে উন্নয়নের নতুন দিশা দেখানোর ক্ষেত্রেও এই সফর যথেষ্ঠ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

রাজ্যে বিকল্প শক্তি গড়ে তোলা এবং জাতীয় উন্নয়নের ধারা রাজ্যে পৌঁছে দিতে এই ধরনের নেতৃত্বের সফর আগামী দিনে বড় রাজনৈতিক বার্তা দেবে বলেই মনে করছে বিজেপি শিবির।

আরও পড়ুন:

পরিবর্তনের ১৫ বছর(15 years of Revolution): খতিয়ানের দর্পণে প্রতিশ্রুতির প্রতিফলন ও বাস্তবের ক্ষত

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury