Rinku Majumdar Ticket Demand
Bengal Liberty Desk, ২০ ফেব্রুয়ারি, কলকাতা: ২০২৬ সালের বিধানসভা ভোট ঘিরে রাজ্যের রাজনৈতিক অন্দরমহলে যখন টিকিটের দৌড় তুঙ্গে, তখন নতুন বিতর্কের কেন্দ্রে উঠে এলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh) ও তাঁর স্ত্রী রিঙ্কু মজুমদার (Rinku Majumdar Ticket Demand)। দলীয় সূত্রে খবর, প্রার্থী হওয়ার আবেদন জানিয়ে সরাসরি বায়োডেটা জমা দিয়েছেন রিঙ্কু। আর এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির অন্দরেই শুরু হয়েছে চাপা ক্ষোভ, কটাক্ষ আর প্রশ্ন (Rinku Majumdar Ticket Demand)।
দিলীপ ঘোষকে বিয়ে করার পর থেকেই কার্যত উধাও ছিলেন বিজেপি নেত্রী রিঙ্কু মজুমদার। তবে ছায়াসঙ্গিনী হয়ে দিলীপ ঘোষের সর্বক্ষণ পাশে পাশেই দেখা গিয়েছে তাঁকে। এবার একেবারেই নতুন ফর্ম! বহু বছর ধরে মাঠে-ঘাটে পরিশ্রম করা কর্মীদের পাশ কাটিয়ে প্রার্থী হওয়ার আবেদন জানালেন রিঙ্কু। খড়্গপুরের প্রাক্তন বিধায়ক দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের প্রার্থী হওয়ার আবেদন ঘিরে দলের অন্দরে অসন্তোষ ক্রমশ বাড়ছে (Rinku Majumdar Ticket Demand)।
কী বললেন দিলীপ ঘোষ (Rinku Majumdar Ticket Demand)?

স্ত্রীর প্রার্থী হওয়ার আবেদন নিয়ে দিলীপ ঘোষ অবশ্য কোনও অস্বাভাবিকতা দেখছেন না। তাঁর দাবি, “উনি আমার চেয়েও পুরনো কর্মী। আমি এমপি-এমএলএ হয়ে গেলাম, ওঁরও ইচ্ছা আছে।” আরও বলেন, দলের হাজার হাজার কর্মী যেমন আবেদন জমা দিয়েছেন, রিঙ্কুও সেই নিয়ম মেনেই করেছেন। তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, এই মন্তব্যের আড়ালেই দলকে এক ধরনের চাপ দেওয়ার ইঙ্গিত লুকিয়ে রয়েছে। বিশেষ করে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ভরাডুবির পর দিলীপ ঘোষের রাজনৈতিক অবস্থান নিয়ে যে প্রশ্ন উঠেছিল, তার মধ্যেই স্ত্রীর টিকিটের দাবি নতুন করে বিতর্ক উসকে দিয়েছে (Rinku Majumdar Ticket Demand)।
রিঙ্কুর ক্ষোভ (Rinku Majumdar Ticket Demand)!

প্রার্থী হওয়ার আবেদন জানাতে গিয়ে দলের একাংশের বিরুদ্ধে সরাসরি ক্ষোভ উগরে দিয়েছেন রিঙ্কু মজুমদার। তাঁর দাবি, তিনি ১৩ বছর ধরে বিজেপির সঙ্গে যুক্ত, কিন্তু এত বছরেও অন্তত পঞ্চায়েত ভোটেও তাঁকে টিকিট দেওয়া হয়নি। রিঙ্কুর বক্তব্য, “১৩ বছরে আমাকে অন্তত পঞ্চায়েতেও টিকিট দেওয়া উচিত ছিল। এতদিন ধরে দমিয়ে রাখা হয়েছে। এবার আর মেনে নেব না (Rinku Majumdar Ticket Demand)।”
আরও পড়ুন (Rinku Majumdar Ticket Demand)-
Rinku Majumdar: সমাজমাধ্যমে কুৎসা ও কটাক্ষে ক্ষুব্ধ, আইনি পথে দিলীপ ঘোষ–রিঙ্কু দম্পতি
শাহের ছত্রছায়ায় দিলীপ ঘোষের প্রত্যাবর্তন, Amit Shah-Dilip Ghosh in meeting বঙ্গ বিজেপি নেতাদের কি ‘টাস্ক’ বেঁধে দিলেন শাহ?
বিজেপির অন্দরমহলের কটাক্ষ, “হঠাৎ আবির্ভাব (Rinku Majumdar Ticket Demand)!”
দলের একাধিক নেতা কর্মীর অভিযোগ, গত কয়েক বছরে নিয়মিতভাবে পার্টি অফিসে বা সংগঠনের কাজে রিঙ্কুকে একরকম দেখাই যায়নি। বরং দিলীপ ঘোষের সঙ্গে রাজনৈতিক সফরে ঘোরাঘুরিই বেশি চোখে পড়েছে। এখন ভোটের আগে আচমকা প্রার্থী হওয়ার দাবি তোলায় অনেকেই ক্ষুব্ধ। বিজেপির একাংশের কথায়, “দল করে মাঠে লড়াই করছে হাজার হাজার কর্মী। হঠাৎ ভোটের আগে এসে টিকিট চাইলে তো প্রশ্ন উঠবেই (Rinku Majumdar Ticket Demand)।”
