Daily Horoscope
Bengal Liberty Desk, ২৩ ফেব্রুয়ারি, কলকাতা: প্রতিটি দিনই বিশেষ এবং অনন্য। প্রতিটি দিনই নতুন চ্যালেঞ্জ এবং সুযোগ নিয়ে আসে। এই দিনের চ্যালেঞ্জ এবং ঘটনার জন্য প্রস্তুত থাকার জন্য, আপনি আপনার এই দিনের রাশিফল পড়ে তথ্য পেতে পারেন।
মেষ (Daily Horoscope)-

আমদানি-রফতানি ব্যবসায় বেশ লাভ দেখা যাচ্ছে। সন্তানদের নিয়ে যদি কোনও চিন্তা থাকে তা হলে তা দূর হয়ে যাবে। মনের মতো কোনও স্থানে ভ্রমণের সুযোগ আসতে পারে। নিজের চেয়ে অন্যের চিন্তায় বেশি ব্যস্ত থাকবেন।
বৃষ (Daily Horoscope)-
বিনোদনের জন্য ব্যবসায় সময় দিতে পারবেন না। বাড়িতে পুজো হওয়ার জন্য শান্তি বৃদ্ধি পাবে। কলেজপড়ুয়াদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে হবে।
মিথুন (Daily Horoscope)-
ভালো কোনও জিনিস আপনার দ্বারা নষ্ট হয়ে যেতে পারে। স্বল্প দূরত্বে কোথাও ভ্রমণ হতে পারে। সন্তানদের নিয়ে লেখাপড়ার জন্য কোথাও যেতে হতে পারে। অফিসে কেউ আপনাকে নিয়ে মশকরা করতে পারেন। আপনার জিনিস কাউকে দিতে হতে পারে।
কর্কট (Daily Horoscope)-
সংসারের বিষয়ে কারও সঙ্গে আলোচনা করতে যাবেন না। প্রবীণদের পরামর্শ অনুসরণ করুন, এতে লাভবান হবেন। নির্দিষ্ট করা কোনও কাজ ভেস্তে যেতে পারে। মামাবাড়ির দিকের আত্মীয়দের সঙ্গে অনেক দিন পর দেখা হতে পারে।
সিংহ (Daily Horoscope)-
আর্থিক দিকটা বেশ অনুকূল, সঞ্চয়ও ভাল দেখা যাচ্ছে। কাউকে অর্থসাহায্য করতে যাবেন না। মায়ের সঙ্গে পুরনো কোনও বিষয়ে আলোচনা হতে পারে। ভাইয়েরা সম্পত্তির ভাগ নিয়ে বচসা করতে পারে।
কন্যা (Daily Horoscope)-
প্রেমপূর্ণ আচরণের জন্য সঙ্গীর ভালবাসা পাবেন। আর্থিক দিকে অন্যদের থেকে এগিয়ে থাকবেন এবং অপরের হিংসার কারণ হতে পারেন। সন্তানের কাজের জন্য বিভিন্ন দিক থেকে খবর আসতে পারে।
তুলা (Daily Horoscope)-
সংসারজীবনে একটি ভালো স্থান বজায় রাখার জন্য স্বামী-স্ত্রী খুব আনন্দে কাটাতে পারবেন। গুরুত্বপূর্ণ কাজ থাকলে দুপুরের পরে করুন। মা-বাবার দায়িত্ব পালনে সফল হবেন। সন্তানের প্রতিটি কাজে আনন্দ পাবেন।
বৃশ্চিক (Daily Horoscope)-
অংশীদারদের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। প্রেমের সম্পর্ক মজবুত থাকবে। কোনও অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে শেয়ার বাজারে একটু লাভের মুখ দেখতে পাবেন, তবে অতিরিক্ত লোভ করতে যাবেন না। সন্তানের বায়না পূরণের জন্য একটু চাপ আসতে পারে।
ধনু (Daily Horoscope)-
শরীরচর্চার জন্য দিনটা বেশ ভাল। স্ত্রীর সঙ্গে সময় কাটাতে চাইবেন, তবে তাতে একটু বাধা আসবে। অতিথিরা এমন প্রস্তাব দেবেন, যাতে বিব্রত হবেন। সব্জি বিক্রেতাদের জন্য দিনটা বেশ লাভদায়ক হবে বলে মনে করা হচ্ছে।
মকর (Daily Horoscope)-
বাড়ির জিনিসপত্র কেনাকাটায় বেশ খরচ বাড়বে। ভ্রমণের পরিকল্পনা বাতিল হতে পারে। লটারি কেটে এক বার ভাগ্য যাচাই করতে পারেন। বাড়ির সম্পত্তি ভাগ নিয়ে অশান্তি হতে পারে। প্রতিবেশীর হিংসার পাত্র হবেন।
কুম্ভ (Daily Horoscope)-
ব্যবসায়িক বিষয় মন দিয়ে দেখতে হবে, চুরি হওয়ার যোগ আছে। মায়ের শরীর খারাপের জন্য আপনার দিনের পরিকল্পনা বিঘ্নিত হতে পারে। বিনিয়োগ করে উপলদ্ধি করবেন যে এটা ভালর জন্যই হয়েছে। শেয়ারে খুব একটা লাভদায়ক দিন নয়। কাজেই ভেবেচিন্তে বিনিয়োগ করুন।
আরও পড়ুন (Daily Horoscope)
আজকের রাশিফল: লাভের মুখ দেখবে কোন রাশি, (Daily Horoscope) কার বাড়বে চাপ?
২১ ফেব্রুয়ারি আজকের রাশিফল: কার ঝুলিতে সাফল্য, কার জীবনে সতর্কবার্তা? (Daily Horoscope) জানুন ১২ রাশির ভবিষ্যৎ
মীন (Daily Horoscope)-
জীবনের গুরুত্বপূর্ণ কাজগুলি করে ফেলুন। প্রেমের ক্ষেত্রে দিনটি শুভ। মা-বাবার প্রতি দায়িত্ব বাড়বে। কোনও ধর্মস্থানে সময় কাটালে প্রশান্তি মিলবে। ব্যবসায় কোনও বিষয়ে উদ্বেগ তৈরি হলেও গুরুজনের দ্বারা মিটে যেতে পারে।
বিঃদ্রঃ- এই রাশিফল জ্যোতিষশাস্ত্রভিত্তিক সাধারণ পূর্বাভাস। ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়ার আগে বাস্তব পরিস্থিতি বিবেচনা করা প্রয়োজন (Daily Horoscope)।
