Bengal Liberty Desk, কলকাতা:
পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধনের (SIR) প্রক্রিয়ায় সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্টের নজিরবিহীন হস্তক্ষেপের পরেও রাজ্য সরকার সেই প্রক্রিয়ায় কারচুপি করার চেষ্টা করছে বলে বিস্ফোরক অভিযোগ তুললেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নিজের এক্স হ্যান্ডলে ছবি পোস্ট করে বিরোধী দলনেতার দাবি, নবান্নের নির্দেশে জেলা শাসক এবং বিডিও-রা (BDO) বিচার বিভাগীয় আধিকারিকদের প্রভাবিত করার চেষ্টা করছেন (Suvendu Adhikari Allegation)।
হোয়াটসঅ্যাপ মেসেজ ঘিরে চাঞ্চল্য (Suvendu Adhikari Allegation)!
শুভেন্দু অধিকারী তাঁর অভিযোগ স্বরূপ কিছু প্রশাসনিক হোয়াটসঅ্যাপ গ্রুপের বার্তার কথা উল্লেখ করেছেন। তাঁর দাবি, অতিরিক্ত জেলা শাসকরা (ADM) সমস্ত বিডিও-দের নির্দেশ দিচ্ছেন যাতে SIR প্রক্রিয়ায় নিযুক্ত বিচার বিভাগীয় আধিকারিকদের সঙ্গে ‘লিয়াজোঁ অফিসার’ ট্যাগ করে দেওয়া হয়। এই অফিসারদের জেলা শাসক দফতরে আলাদাভাবে ব্রিফিং করা হচ্ছে, যা বিচারবিভাগীয় স্বাধীনতার পরিপন্থী (Suvendu Adhikari Allegation)।
‘ভিসি’ বা ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে অতিরিক্ত জেলা বিচারকদের (ADJ) বোঝানো হচ্ছে যে, যাঁদের নথিপত্র অসম্পূর্ণ বা সমস্যাযুক্ত, তাঁদের ক্ষেত্রে নিয়ম শিথিল করতে হবে।
আরও খবর
.
It is utterly shameful and a blatant assault on our Democracy that even after the Historic Order of the Hon’ble Supreme Court of India mandating Judicial oversight of the SIR exercise in West Bengal, under the able leadership of the Hon’ble Chief Justice of the Calcutta High… pic.twitter.com/PGBVdQSK8r
— Suvendu Adhikari (@SuvenduWB) February 23, 2026
মুখ্যসচিব ও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ শুভেন্দুর (Suvendu Adhikari Allegation)-
বিরোধী দলনেতার সরাসরি অভিযোগ, মুখ্যমন্ত্রীর নির্দেশে মুখ্যসচিব জেলা নির্বাচনী আধিকারিক (DEO) এবং ইআরও-দের (ERO) প্রভাবিত করছেন। তিনি বলেন, “তৃণমূল সরকার নির্বাচনী তছরুপ করতে মরিয়া। সুপ্রিম কোর্টের ম্যান্ডেট এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পবিত্রতাকে পদদলিত করা হচ্ছে (Suvendu Adhikari Allegation)।”
হাইকোর্ট ও নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবি শুভেন্দুর (Suvendu Adhikari Allegation)
এই পরিস্থিতির গুরুত্ব বিচার করে শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এবং ভারতের নির্বাচন কমিশনের (ECI) কাছে দ্রুত হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন। তিনি দাবি করেছেন যে, এই ধরণের প্রশাসনিক যোগাযোগ বা নির্দেশিকাগুলি অবিলম্বে তদন্ত করা হোক যাতে SIR প্রক্রিয়ার সততা বজায় থাকে (Suvendu Adhikari Allegation)।
ভোটার তালিকা সংশোধন নিয়ে আদালত বনাম রাজ্য সরকারের এই দড়ি টানাটানি আগামী দিনে আরও কোন দিকে মোড় নেয়, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল (Suvendu Adhikari Allegation)।


