Suvendu Adhikari warning statement
Suvendu Adhikari warning statement

Suvendu Adhikari Nandigram statement: “এপ্রিলের পর তৃণমূলের ইস্তফার লাইন, বাংলা দখল করবে বিজেপি”- নন্দীগ্রাম থেকে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর

Bengal Liberty Kolkata :

পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে দাঁড়িয়ে রাজ্যের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে বড় দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari Nandigram statement)। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আগামী এপ্রিলের পর পশ্চিমবঙ্গে বিজেপিই সরকার গঠন করবে। তাঁর দাবি, পরিস্থিতি এমন জায়গায় পৌঁছাবে যে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত ও প্রশাসনিক দফতরে পদত্যাগের ঢল নামবে। ২০১৭ সালে ত্রিপুরাতে যে রাজনৈতিক পরিবর্তন দেখা গিয়েছিল, পশ্চিমবঙ্গেও তার পুনরাবৃত্তি ঘটবে বলেই মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন –  সরকার আগে, মুকুল পরে, দেখালেন পিসি! ‘ওরে তোরা সব জয়ধ্বনি কর!’

নন্দীগ্রাম থেকে রাজ্য রাজনীতির বার্তা Suvendu Adhikari Nandigram statement

 

নন্দীগ্রাম থেকেই ২০২১ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যের রাজনীতিতে বড় মোড় ঘুরেছিল বলে মনে করিয়ে দেন শুভেন্দু। ওই নির্বাচনে তিনি বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছিলেন। তাঁর দাবি, সেই ফলাফলই ছিল মানুষের অসন্তোষের সূচনা, যা এখন গোটা রাজ্যে ছড়িয়ে পড়েছে। নন্দীগ্রামের মানুষ আগেই পরিবর্তনের বার্তা দিয়েছিল, এখন বাংলার মানুষও একই পথে এগোচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

Suvendu Adhikari Nandigram statement
Suvendu Adhikari Nandigram statement

তৃণমূলের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ Suvendu Adhikari Nandigram statement

 

পাশাপাশি শাসক দল তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করে শুভেন্দু তাদের ‘গুন্ডাদের পার্টি’ বলে কটাক্ষ করেন। একই সঙ্গে তাঁর দাবি, রাজ্যের সাধারণ মানুষ পরিবর্তন চায় এবং বিভিন্ন সম্প্রদায়ের ভোটারদের একাংশও বিজেপির দিকে ঝুঁকছে। রাজ্যের বর্তমান সরকারকে ক্ষমতা থেকে সরানোর ইঙ্গিত দিয়েও তিনি রাজনৈতিক বার্তা দেন। পাশাপাশি রাজ্য থেকে বর্তমান সরকারকে সাফ করার হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury