Pakistan vs Afghanistan War
Bengal Liberty Desk, ২৭ ফেব্রুয়ারি: সীমান্তে দীর্ঘদিনের টানাপোড়েনের জেরে এবার আফগানিস্তানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করল পাকিস্তান (Pakistan vs Afghanistan War)। পাল্টা কড়া প্রতিক্রিয়া জানিয়েছে আফগানিস্তানের তালিবান সরকার। দুই দেশের দাবি এবং পাল্টা দাবিতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। আফগানিস্তানের বেশ কিছু এলাকায় আকাশপথে হামলা চালিয়েছে পাক ফৌজ। জানা গিয়েছে, আজ, শুক্রবারও কাবুল এবং কান্দাহারে হামলা চালানো হয়েছে।
সীমান্ত উত্তেজনা থেকে সরাসরি সামরিক অভিযান (Pakistan vs Afghanistan War)
🚨 BIG BREAKING NEWS💥
This is a Pakistani military F-16, American-made, that Afghan defensive forces have shot down. pic.twitter.com/7qBAjv89rk
— Afghanistan Defense (@AFGDefense) February 27, 2026
(ভিডিয়োর সত্যতা যাচাই করেনি Bengal Liberty)

গতকাল, বৃহস্পতিবার রাত থেকেই আফগানিস্তানের বিভিন্ন এলাকায় বিমান হামলার অভিযোগ উঠেছে। আফগান প্রশাসনের দাবি, রাজধানী কাবুল ছাড়াও কান্দাহার এবং পাকটিকা প্রদেশের কিছু এলাকায় পাকিস্তানের যুদ্ধবিমান হামলা চালায়। এর পরেই ইসলামাবাদ আনুষ্ঠানিকভাবে ‘অপারেশন ঘাজাব লিল হক’ নামের সামরিক অভিযানের ঘোষণা করে (Operation Ghazab Lil Haq)। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সমাজমাধ্যমে বার্তা দিয়ে বলেন, দেশের নিরাপত্তা ও সীমান্তে আগ্রাসী আচরণের জবাব দিতেই এই পদক্ষেপ। তাঁর দাবি, পাকিস্তানের সেনাবাহিনী যে কোনও আক্রমণ প্রতিহত করতে সক্ষম এবং দেশের মানুষও সেনার পাশে রয়েছে।
পাল্টা হামলায় হতাহতের সংখ্যা নিয়ে দ্বন্দ্ব (Pakistan vs Afghanistan War)

এই সংঘাতের জন্য পাকিস্তানকেই দায়ী করেছে তালিবান সরকার। তবে পাকিস্তানের দাবি, পাকিস্তানের বিমান হামলা হলেও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। আফগানিস্তানের প্রতিরক্ষা দফতরের দাবি, মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই সীমান্তবর্তী পাকিস্তানি সেনাঘাঁটি ও একাধিক সেনাচৌকি ধ্বংস করা হয়েছে। তাদের দাবি অনুযায়ী, এই সংঘর্ষে ৫৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে এবং কয়েকজনকে বন্দিও করা হয়েছে।
আরও পড়ুন (Pakistan vs Afghanistan War)
Afghanistan Pakistan conflict : পাল্টা আঘাতের বার্তা কাবুলের, পাকিস্তানের সঙ্গে সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা
New Penal Code in Afghanistan: নারী অধিকারকে কার্যত ‘আইনেই’ দমন! গার্হস্থ্য হিংসায় ছাড়, আফগানিস্তানে নয়া দণ্ডবিধি জারি করল তালিবান
অন্যদিকে পাকিস্তান সেই দাবি খারিজ করে জানিয়েছে, আফগান হামলায় মাত্র ২ সেনার মৃত্যু হয়েছে এবং ৩ জন আহত। বরং পাকিস্তানের পাল্টা অভিযানে ৩৬ জন তালিব যোদ্ধা নিহত হয়েছে বলে ইসলামাবাদের দাবি (Pakistan vs Afghanistan War)।
অপরদিকে যুদ্ধ ঘোষণার পর সোশ্যাল মিডিয়ায় একটি যুদ্ধবিমান ভেঙে পড়ার ভিডিও ভাইরাল হয়েছে। আফগান প্রশাসনের দাবি, তারা পাকিস্তানের একটি এফ–১৬ যুদ্ধবিমান ধ্বংস করেছে। তবে পাকিস্তান সেই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে।

