Nitish Kumar Rajya Sabha Nomination 2026
Bengal Liberty Desk, ৫ মার্চ, পটনা: বিহারের রাজনীতিতে ঐতিহাসিক পালাবদল। জল্পনা সত্যি করে আজ, বৃহস্পতিবার রাজ্যসভা নির্বাচনের জন্য মনোনয়ন জমা দিলেন বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ সভাপতি নীতীশ কুমার। এদিন সকালে পটনায় বিধানসভা সচিবালয়ে গিয়ে রিটার্নিং অফিসারের কাছে তাঁর মনোনয়ন পত্র পেশ করলেন নীতীশ কুমার। তাঁর এই পদক্ষেপের ফলে বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে নতুন করে সমীকরণ শুরু হয়েছে (Nitish Kumar Rajya Sabha Nomination 2026)।

অপরদিকে, নীতীশ কুমারের মনোনয়ন কেন্দ্র করে এদিন সকাল থেকেই বিহারের রাজধানী পটনার সড়কে নেমেছিলেন জেডিইউ কর্মী-সমর্থকেরা। দলের রাজ্য দফতর ভাঙচুরের পাশাপাশি মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সরকারি বাংলোর সামনেও বিক্ষোভ দেখান তাঁরা। যদিও তাঁদের নিশানায় ছিল জোটসঙ্গী দল বিজেপি।
পটনায় মনোনয়ন দাখিল ও রাজনৈতিক সমীকরণ (Nitish Kumar Rajya Sabha Nomination 2026)
पिछले दो दशक से भी अधिक समय से आपने अपना विश्वास एवं समर्थन मेरे साथ लगातार बनाए रखा है, तथा उसी के बल पर हमने बिहार की और आप सब लोगों की पूरी निष्ठा से सेवा की है। आपके विश्वास और समर्थन की ही ताकत थी कि बिहार आज विकास और सम्मान का नया आयाम प्रस्तुत कर रहा है। इसके लिए पूर्व में…
— Nitish Kumar (@NitishKumar) March 5, 2026

নিজের দলের এই টানাপড়েনের মধ্যেই বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে গিয়ে রাজ্যসভা ভোটের জন্য মনোনয়ন জমা দিলেন নীতীশ কুমার। তাঁর সঙ্গেই মনোনয়ন জমা দেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। মনোনয়ন জমা দেওয়ার সময় নীতীশ কুমারের সঙ্গে ছিলেন বিহারের দুই উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী ও বিজয় কুমার সিনহা এবং জেডিইউ-এর বরিষ্ঠ নেতারা। নীতীশ কুমারের এই সিদ্ধান্তে এনডিএ জোটের অন্দরে কোনও ফাটল নেই বরং এটি একটি সুপরিকল্পিত রণকৌশল বলেই দাবি করছে তাঁর দল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কেন্দ্রের বিজেপি সরকারের সঙ্গে সমঝোতার মাধ্যমেই নীতীশ কুমার এবার দিল্লিতে বড় কোনও জাতীয় দায়িত্ব নিতে চলেছেন।
राज्य सभा के लिए अपना नामांकन पत्र दाखिल किया। pic.twitter.com/R9mDOHUfYr
— Nitish Kumar (@NitishKumar) March 5, 2026
পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে জল্পনায় নতুন নাম (Nitish Kumar Rajya Sabha Nomination 2026)

নীতীশ কুমার রাজ্যসভায় গেলে বিহারের মুখ্যমন্ত্রীর কুর্সি কার দখলে যাবে, তা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। গুঞ্জন শোনা যাচ্ছে যে, বিহারে এই প্রথমবার বিজেপির কোনও নেতা মুখ্যমন্ত্রী হতে পারেন। অন্যদিকে, নীতীশ-পুত্র নিশান্ত কুমারের সক্রিয় রাজনীতিতে অভিষেক এবং তাঁকে গুরুত্বপূর্ণ কোনও প্রশাসনিক পদ দেওয়া হতে পারে বলেও জল্পনা তুঙ্গে।
আরও পড়ুন (Nitish Kumar Rajya Sabha Nomination 2026)-
Nitish Kumar Rajya Sabha Nomination: নীতীশ যুগের অবসান? মুখ্যমন্ত্রী পদ ছেড়ে এবার কি দিল্লি পাড়ি দিচ্ছেন জেডিইউ সভাপতি!
এক দশকে ৮০ শতাংশ অপরাধমূলক ঘটনা বেড়েছে বিহারে, নির্বাচনী অবহে প্রশ্নের মুখে নীতীশ কুমারের সরকার (bihar crime rate increase)
দীর্ঘ শাসনের অবসান (Nitish Kumar Rajya Sabha Nomination 2026)?

২০১৫ সাল থেকে (মাঝে ৯ মাস বাদে) নীতীশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তাঁর রাজ্যসভায় যাওয়া মানে বিহারের রাজ্য রাজনীতিতে একটি দীর্ঘ ‘নীতীশ যুগের’ অবসান হওয়া। আগামীকাল, শুক্রবার বিকেলের মধ্যেই বিহারের নতুন নেতৃত্বের বিষয়ে কোনো বড় ঘোষণা আসতে পারে বলে মনে করা হচ্ছে (Nitish Kumar Rajya Sabha Nomination 2026)।
