Yuba Sathi Scheme WB
Yuba Sathi Scheme WB

Yuba Sathi Scheme WB: ভোট যত কাছে, ভাতা তত তাড়াতাড়ি? নারী দিবসের আগেই ‘যুবসাথী’ টাকা অ্যাকাউন্টে

Bengal Liberty Desk, ৭ মার্চ, কলকাতা: বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই রাজ্যের বিভিন্ন ভাতা প্রকল্পকে সামনে আনছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আন্তর্জাতিক নারী দিবসের আগেই উপহার ঘোষণা করে আজ, শনিবার থেকেই ‘যুবসাথী’ প্রকল্পের টাকা আবেদনকারীদের অ্যাকাউন্টে ঢুকবে বলে জানালেন মুখ্যমন্ত্রী। বিধানসভা নির্বাচনের সময় যত এগিয়ে আসছে ততই ভাতার টাকা পাওয়ার দিনও এগিয়ে আনছেন মুখ্যমন্ত্রী। ভোটের আগে ভাতার সময়সূচি এগিয়ে এনে সাধারণ মানুষের আস্থা ধরে রাখার চেষ্টা করছে রাজ্য সরকার (Yuba Sathi Scheme WB)?

ধর্মতলার ধরনা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানান, আগে ঠিক ছিল ১ এপ্রিল থেকে ‘যুবসাথী’ প্রকল্পের টাকা দেওয়া হবে। কিন্তু আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে সেই তারিখ এগিয়ে এনে শনিবার থেকেই টাকা পাঠানো শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নারী দিবসের আগে ‘উপহার’ (Yuba Sathi Scheme WB)

Yuba Sathi Scheme WB
Yuba Sathi Scheme WB

মুখ্যমন্ত্রী জানান, ২১ থেকে ৪০ বছর বয়সি বেকার যুবক-যুবতীদের জন্য চালু করা ‘যুবসাথী’ প্রকল্পে ইতিমধ্যেই বিপুল সাড়া মিলেছে। তাঁর কথায়, প্রায় ৯০ লক্ষ থেকে এক কোটি তরুণ-তরুণী এই প্রকল্পের জন্য আবেদন করেছেন। তিনি স্পষ্ট করে বলেন, যারা ইতিমধ্যে অন্য কোনও সরকারি সাহায্য বা বৃত্তি পাচ্ছেন, তাঁদের এই প্রকল্পের আওতায় ধরা হবে না। কারণ বৃত্তির টাকা পড়াশোনার জন্য তাঁদের প্রাপ্য।

এই প্রকল্পের আওতায় আবেদনকারীরা মাসে ১,৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন বলে জানান মুখ্যমন্ত্রী। শনিবার থেকেই সেই টাকা সরাসরি আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো শুরু হবে। তাঁর কথায়, “বলেছিলাম, ১ এপ্রিল থেকে যুবসাথীর টাকা অ্যাকাউন্টে যাবে। কাল আন্তর্জাতিক নারী দিবস রয়েছে। তার উপহার হিসাবে ১ এপ্রিলের দিন পরিবর্তন করে, আজ, শনিবার থেকেই তাঁদের অ্যাকাউন্টে টাকা যাবে।”

ভাতা, কর্মসংস্থান ও কেন্দ্র-রাজ্য প্রসঙ্গ-মঞ্চে সরব মুখ্যমন্ত্রী (Yuba Sathi Scheme WB)

ধর্মতলার মঞ্চ থেকে রাজ্যের বিভিন্ন সামাজিক প্রকল্পের কথাও তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। ‘যুবসাথী’ ছাড়াও লক্ষ্মীর ভান্ডার, ভাগচাষীদের ভাতা-সহ একাধিক প্রকল্পের কথা উল্লেখ করে তিনি বলেন, সাধারণ মানুষের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ। পাশাপাশি তিনি দাবি করেন, দেউচা-পাচামি প্রকল্পে ভবিষ্যতে এক লক্ষ মানুষের কর্মসংস্থান হতে পারে এবং রাজ্যে দক্ষ কর্মী তৈরির জন্য ‘উৎকর্ষ বাংলা’ কর্মসূচির মাধ্যমে স্কিল ট্রেনিং দেওয়া হচ্ছে।

আরও পড়ুন (Yuba Sathi Scheme WB)-

Youth Sathi Scheme: ১৫ই আগস্ট নয়, ১লা এপ্রিল থেকে চালু ‘যুব সাথী’ ভোটের আগেই ভাতার রাজনীতিতে ফের মুখ্যমন্ত্রী

‘যুব সাথী’ ভোটের ভাওতা? (Suvendu Adhikari on Yuva Sathi Scheme) ১৭ লক্ষ যুবককে প্রতারণার অভিযোগে তোপ শুভেন্দুর

এদিন কেন্দ্র-রাজ্য আর্থিক সম্পর্ক নিয়েও সরব হন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, আগের সরকারের বিপুল ঋণ শোধ করতে হয়েছে রাজ্যকে, অথচ কেন্দ্রের কাছ থেকে পর্যাপ্ত অর্থ পাওয়া যায় না। একই সঙ্গে গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়েও তিনি কেন্দ্রকে আক্রমণ করেন। সব মিলিয়ে ভোটের আগে রাজ্যের সামাজিক প্রকল্প ও ভাতার বিষয়কে বারংবার সামনে এনে রাজনৈতিক বার্তা আরও জোরালো করার চেষ্টা বলেই মনে করছে রাজনৈতিক মহল (Yuba Sathi Scheme WB)।

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury