India road to T20 glory
India road to T20 glory

India wins T20 worldcup for the 3rd time: টি২০ বিশ্বকাপে নিউজিল্যান্ডকে উড়িয়ে তিনে তিন করলো ভারত

Bengal liberty Desk:

হিস্ট্রি কো ডিফিট কিয়া, হিস্ট্রি কো রিপিট কিয়া।” টি২০ বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডকে সহজভাবে হারিয়ে পরপর তিনটি আইসিসি প্রতিযোগিতা জিতলো ভারত (India wins T20 worldcup for the 3rd time)। এই একই কীর্তি ভারত আবারও করে দেখালো। ২০০৭, ২০২৪, ২০২৬— তিনবার টি২০ বিশ্বকাপ ঘরে এলো।

এতটা সহজ জয় ভারত তুলে নেবে, সত্যিই কেউ ভাবেনি। সমস্ত পরিসংখ্যান ও সমীকরণ একদিকে, আর অন্যদিকে রাজকীয় জয় ছিনিয়ে নিল মেন ইন ব্লু বাহিনী।

India wins T20 worldcup for the 3rd time
India wins T20 worldcup for the 3rd time

কপিল দেব, এমএস ধোনি, রোহিত শর্মার পর স্বর্ণাক্ষরে লেখা থাকবে সূর্যকুমার যাদবের নাম। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম কোনোভাবেই অপয়া নয়, বরং ১ লক্ষ ২০ হাজার দর্শকের সামনে আরও দুর্দান্ত পারফরম্যান্স করলো গৌতম গম্ভীরের ছেলেরা। কিন্তু কীভাবে সম্ভব হলো? আসুন দেখে নেওয়া যাক।

 

 ভারতের বিধ্বংশী ব্যাটিং : 

 

টস জিতে নিউজিল্যান্ড অধিনায়ক সামান্যই সুবিধা পান। তারপর পুরো ম্যাচ নিজেদের দখলে রাখে ভারত।

India wins T20 worldcup for the 3rd time
India wins T20 worldcup for the 3rd time

সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা পাওয়ারপ্লেতেই অর্ধেক ম্যাচ পকেটে পুরে নেন। ৯২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন অভিষেক শর্মা। মাত্র ১৮ বলে ফিফটি করেন তিনি। গোটা প্রতিযোগিতায় খারাপ ফর্মে ছিলেন অভিষেক, কিন্তু আজকের ম্যাচে আবারও দেখা গেল সেই পুরোনো ছন্দ।

এরপর সঞ্জুর ৪৬ বলে ৮৯ এবং ঈশান কিষানের মাত্র ২৫ বলে ৫৪ রানের দুর্দান্ত ইনিংস। তার সঙ্গে শিবম দুবের ফিনিশিং— সব মিলিয়ে ভারত পৌঁছে যায় ২৫৫ রানের পাহাড়সম স্কোরে।

ব্ল্যাকক্যাপস বোলাররা খুব একটা ছাপ ফেলতে পারেননি। শুধুমাত্র জিমি নিশাম এক ওভারে তিনটি উইকেট তুলে নেন। এছাড়া আর কেউ তেমন প্রভাব ফেলতে পারেননি।

 

 ভারতের বোলিংয়ের সামনে উড়ে যায় নিউজিল্যান্ড :

 

২৫৬ রান তাড়া করতে নেমেই পরপর উইকেট হারাতে থাকে ব্ল্যাকক্যাপস।

ফিন অ্যালেন, রচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপস, চ্যাপম্যান— কেউই দাঁড়াতে পারেননি। পরপর উইকেট হারিয়ে টার্গেট থেকে ক্রমশ দূরে সরে যায় নিউজিল্যান্ড।

শুধুমাত্র টিম সিফার্ট ২৬ বলে ৫২ এবং অধিনায়ক মিচেল স্যান্টনারের ৪৩ রান কিছুটা সান্ত্বনা দেয়। শেষমেশ ১৬৯ রানেই শেষ হয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস।

পাওয়ারপ্লেতেই ৩ উইকেট হারিয়ে কার্যত খেলা থেকে ছিটকে যায় তারা। ২০২৫ ও ২০২৬— পরপর দুবার ফাইনালে উঠেও শেষ রক্ষা হলো না ব্ল্যাকক্যাপসদের।

 

বুমরাহ ও অক্ষর প্যাটেলের দুর্দান্ত বোলিংয়ের জেরে ভারত তৃতীয়বার আইসিসি টি২০ বিশ্বকাপ জিতে নেয়। ম্যাচে ৪ উইকেট তুলে নিয়ে প্লেয়ার অব দ্য ম্যাচ হন জসপ্রিত বুমরাহ।

অন্যদিকে যুবরাজ সিংয়ের মন্ত্রে সঞ্জু স্যামসন হন প্লেয়ার অব দ্য সিরিজ।

দলের জয়ের কৃতিত্ব টিমের কোচ গৌতম গম্ভীরকে দিয়েছেন অভিষেক শর্মা ও অধিনায়ক সূর্যকুমার যাদব।

 

ভারতকে জয়ের শুভেচ্ছা জানিয়ে X-এ পোস্ট করেছেন সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি ও যুবরাজ সিং।

 

এখন লক্ষ্য ২০২৭ সালের ৫০ ওভারের বিশ্বকাপ। ততদিনে কী কী চমক অপেক্ষা করছে, সেই দিকেই

নজর থাকবে আপামর ভারতবাসীর।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury