Bengal Liberty
মরসুমের প্রথম লন্ডন ডার্বিতে মুখোমুখি(Arsenal Vs Chelsea)হয়েছিল দুই শক্তিশালী দল আর্সেনাল ও চেলসি। দুরন্ত লড়াই, উপচে পড়া ভিড়, তারকাদের জমজমাট উপস্থিতি সব মিলিয়ে মরসুমের প্রথম ডার্বি একেবারে সুপার-হিট। ঐতিহাসিক লন্ডন ডার্বিতে গতবারের চ্যাম্পিয়ন আর্সেনাল চেলসির বিরুদ্ধে ২-১ গোলে রাজকীয় জয় ছিনিয়ে নিল। প্রতিটা বিভাগেই চেলসিকে কুপোকাত করে দিয়েছে গুঁনার্সরা। বলের দখল, পাসিং, শুটিং ও সব থেকে গুরুত্বপূর্ণ যেইটা ম্যাচ জেতার জন্য দরকার সেই গোলের ব্যবধান এগিয়ে ছিল আর্সেনাল।

জমজমাট প্রথমার্ধের খেলা(Arsenal Vs Chelsea)
কিক অফের শুরুতেই রজারসের গোলে চমৎকার গোলে এগিয়ে যায় চেলসি। সত্যি স্বপ্নের মতোই ম্যাচের সূচনা করেছিল ব্লুসরা, কিন্তু যত ম্যাচ এগিয়েছে ততই ম্যাচের থেকে চেলসি ক্রমশ সরে যায়। ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি আর্সেনাল নিজেদের দখলে নিয়ে নেয়। দুরন্ত ছন্দে আর্সেনাল পুরো ম্যাচেই দাপট দেখাতে শুরু করে। তারপরেই ঠিক ২৫ মিনিটে কাই হাভেরটজের গোলে আর্সেনাল ম্যাচে সমতা ফেরায়। গোলের সঙ্গেই দর্শকদের বাঁধভাঙা উচ্ছ্বাসের মধ্যে দিয়েই ৫০ শতাংশ ম্যাচে আর্সেনাল তাঁর আধিপত্য সুনিশ্চিত করে। অসাধারণ কিছু মুহূর্তের সঙ্গেই প্রথমার্ধের জমজমাট খেলা শেষ হয়।

অডেগার্ডের গোলে জয় নিশ্চিত করল আর্সেনাল(Arsenal Vs Chelsea)
বিরতির পর ঠিক একই ছন্দে খেলা শুরু করে দুই দল, কিন্তু তাও শরীরী ভাষার দিক দিয়ে এগিয়েছিল আর্সেনাল। তাঁর জেরেই ঠিক ৫০ মিনিটের মাথায় নিকুট পাশের সাহায্যে মার্টিন অডেগার্ডের গোলেই জয় নিশ্চিত করল আর্সেনাল। বাকি সময়টুকু চেলসি একাধিক বার চেষ্টা করেও গোল করতে ব্যর্থ হয়েছে। অন্যদিকে আর্সেনালের তরফ থেকেও গোলের সুযোগ আসলেও তারাও ব্যবধান বাড়াতে পারেনি। জমজমাট অসাধারণ ম্যাচের সঙ্গেই শেষ হল মরসুমের প্রথম লন্ডন ডার্বি।
আরও খবর
অপরাজিত আর্সেনাল তবে সামনে কঠিন পরীক্ষা(Arsenal Vs Chelsea)
দুই অপরাজিত দলের খেলাকে কেন্দ্র করে প্রথম থেকেই ময়দান জুড়ে ছিল সাজো সাজো রব। কে ম্যাচ জিতে পয়েন্টস টেবিলের শীর্ষে পৌঁছাবে তাই নিয়েও দুই দলের সমর্থকদের মধ্যে তর্ক-বিতর্ক কম হয়নি। তবে অবশেষে দুরন্ত জয় তুলে নিল আর্সেনাল। সেই সঙ্গে তিন ম্যাচে ৯ পয়েন্ট সংগ্রহ করে চালকের আসনে গুঁনার্সরা। পারবে কি তাঁরা জয়ের ধারাকে বজায় রাখতে সেটাই এখন দেখার, কারণ সামনে আসছে কঠিন চ্যালেঞ্জ, সঙ্গে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের মতো চূড়ান্ত কঠিন পরীক্ষা ।



