Bengal Liberty
জমে উঠেছে প্রিমিয়ার লিগ। প্রতিযোগিতা(Manchester United)শুরু থেকেই প্রতিটি ম্যাচকে ঘিরেই সমর্থকদের মধ্যে তুমুল উন্মাদনা, সঙ্গে স্টেডিয়াম জুড়ে জনজোয়ার। আজও একই ছবির সাক্ষী থাকতে তৈরি হিল ডিকিনসন স্টেডিয়াম। ভারতীয় সময় সন্ধ্যা ৬:৩০ মিনিটে হিল ডিকিনসন স্টেডিয়ামে অ্যাওয়ে ম্যাচে আয়োজক দল এভারটনের মুখোমুখি হতে চলেছে রেড ডেভিলস ম্যানচেস্টার ইউনাইটেড।

শেষ মুহূর্তের প্রস্তুতি(Manchester United)
আগামী রবিবার ম্যানচেস্টার ডার্বি ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বড় ম্যাচের আগে এভারটনের বিরুদ্ধে ম্যাচকে প্রস্তুতি হিসেবেই দেখছে মাইকেল ক্যারিকের ম্যানচেস্টার। অন্যদিকে একটি জয় ও একটি ড্রয়ের সঙ্গেই রেড ডেভিলসকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিতে তৈরি এভারটনের দল। অতীতে বহুবার এভারটনের কাছে হারতে হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে। এমনকি ঘরের মাঠেও লজ্জার পরিসংখ্যানের সঙ্গেই এভারটনের বিরুদ্ধে ইউনাইটেডকে হারের জ্বালা সহ্য করতে হয়েছে। তাই প্রস্তুতি পর্ব হিসেবেও দেখলেও এভারটনকে কোনও ভাবেই হালকা ভাবে নিতে নারাজ ব্রুনো ফার্নান্দেজরা। শেষ অবধি জয়ের হাসি কোন দল অর্জন করে সেটাই দেখার।
আরও খবর
মুখোমুখি পরিসংখ্যান(Manchester United)
২১৫ বার একে অপরের মুখোমুখি হয়েছে দুই দল। সেখানে ম্যানচেস্টার ইউনাইটেড জিতেছে ৯৭ বার ও এভারটন জয়ী হয়েছে ৬৯ বার, ৪৯ বার ম্যাচের ফল অমীমাংসিত হয়েছে। পরিসংখ্যানের দিক দিয়ে রেড ডেভিলস এগিয়ে থাকলেও সাম্প্রতিক কিছু ম্যাচে এভারটন ইউনাইটেডকে পরাজিত করেছে। তাই লড়াকু এভারটনের সামনে কী রণনীতি নিয়ে মাঠে নামে ক্যারিকের দল, সেই দিকেই থাকবে সবার নজর। এক দল দশম স্থানে, আরেক দল দ্বাদশে। যে জিতবে আজকের ম্যাচ, সেই দল পয়েন্টস টেবিলে অনেকটাই এগিয়ে যাবে। তাই আজকের ম্যাচে কে করবে তাই নিয়েই ফুটবলপ্রেমীদের মধ্যে তুঙ্গে উন্মাদনা।



