Manchester United
Manchester United

Manchester United : রুদ্ধশ্বাস ম্যাচ, তবু জয় অধরা ম্যানচেস্টার ইউনাইটেডের!

Bengal Liberty 

ম্যানচেস্টার ইউনাইটেড বনাম এভার্টনের ম্যাচকে(Manchester United)ঘিরে প্রথম থেকেই দর্শকদের মধ্যে তুমুল উন্মাদনা দেখা যাচ্ছিল। আর ঠিক সেই উন্মাদনার মতোই রুদ্ধশ্বাস এক ম্যাচের সাক্ষী রইলেন ফুটবলপ্রেমীরা। শেষ মুহূর্তের গোলে জয় অধরাই রয়ে গেল রেড ডেভিলসের। শেষ অবধি ২-২ গোলের স্কোরলাইন দিয়েই শেষ হল অসাধারণ প্রিমিয়ার লীগের ম্যাচ।

Advertisement
Advertisement

প্রথমার্ধে গোলশূন্য(Manchester United)

রেফারির বাঁশিতে শুরু হল ম্যাচ। দুই দলের তরফ থেকেই দুরন্ত লড়াই চোখে পড়েছে, তারই সঙ্গে স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের উন্মাদনা ছিল তুঙ্গে। সব মিলিয়ে জমজমাট পরিস্থিতি। প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করেও ম্যানচেস্টার ইউনাইটেড প্রচুর সুযোগ নষ্ট করেছে। তাবড় তাবড় ফুটবলাররা মোমের পুতুলের মতোই দাঁড়িয়ে ছিলেন। সবশেষে গোলশূন্য দিয়েই শেষ হল প্রথমার্ধের খেলা।

Manchester United
Manchester United

দ্বিতীয়ার্ধে অসাধারণ ফুটবল(Manchester United)

প্রথমার্ধে গোলশূন্য থাকার পরেই দ্বিতীয়ার্ধের শুরুতেই এম বেউমোর দুরন্ত গোলে এগিয়ে যায় ইউনাইটেড। তখন সত্যিই স্টেডিয়াম নাকি অন্য কিছু, তা বোঝা দায়। ১-০ গোলের পর আগামী ৩৬ মিনিট দুর্দান্ত ফুটবলের লড়াই তারিয়ে তারিয়ে উপভোগ করেছে দর্শক। সেই মুহূর্তেও চলছিল দুই দলের স্নায়ুর লড়াই। ৮৩ মিনিটের মাথায় জর্জের গোলে সমতা ফেরাল এভার্টন। গোলের সঙ্গে সঙ্গেই দর্শকদের দ্বিগুণ উন্মাদনা চোখে পড়েছে। তারপরেই ম্যাচে আবার নতুন মোড়।

একেই বলে প্রত্যাবর্তন(Manchester United)

৮৮ মিনিটের মাথায় বেঞ্জামিন সেস্কোর গোলে ২-১ এগিয়ে যায় রেড ডেভিলস। সত্যিই মনে হচ্ছিল, অবশেষে অভিশাপ কাটল। কিন্তু আবারও গল্পের মতোই ম্যাচে চমক। শেষ মুহূর্তে অতিরিক্ত সময়ে ৯০+৬ মিনিটে মেটল্যান্ড-নাইলসের গোলে ২-২ স্কোরলাইন দিয়েই শেষ হল এক অসাধারণ রোমাঞ্চকর ম্যাচ।

ইউনাইটেডের বড় ধাক্কা(Manchester United)

ম্যাচ ড্রয়ের সঙ্গেই ইউনাইটেড তিন ম্যাচে চার পয়েন্ট সংগ্রহ করে একাদশ স্থানে রইল। উল্টোদিকে ম্যানচেস্টারের জয়ের স্বপ্নকে দুরমুশ করে অষ্টম স্থানে রইল এভার্টন। ১০ সেপ্টেম্বর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নবাগত সংযোজন আজারবাইজানের ক্লাব সাবাহ এফকের বিরুদ্ধে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড। এরই সঙ্গে ১৩ সেপ্টেম্বর ম্যানচেস্টার ডার্বিতে ডার্বির রং কী হয়, তা নিয়েও তুমুল উন্মাদনা ফুটবলপ্রেমীদের মধ্যে। তবে একটাই প্রশ্ন, এরপর কি ঘুরে দাঁড়াতে পারবে ম্যানচেস্টার ইউনাইটেড?

Advertisement
Advertisement

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury