India Vs Japan
India Vs Japan

India Vs Japan : জাপানের বিরুদ্ধে ঐতিহাসিক ম্যাচের আগে আবেগঘন বিসিসিআই সচিব!

Bengal Liberty

ভারত এবং জাপানের ৭৫ বছরের(India Vs Japan)বন্ধুত্বের সম্পর্ককে স্বীকৃতি দিতে আগামী ২২ সেপ্টেম্বর ভারতীয় সময় সকাল ৯:৩০টায় প্রথমবারের জন্য সুজুকি কাপের আন্তর্জাতিক টি২০ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও জাপান। এই ম্যাচের সঙ্গেই আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের সঙ্গে ক্রিকেট বিশ্বে পা রাখতে চলেছে জাপান। দীর্ঘ বহু বছর ধরে ক্রিকেট আর জাপানের কোনো সম্পর্ক ছিল না, কিন্তু অবশেষে আসতে আসতে ক্রিকেট খেলাকে নিজেদের জীবনের একটি অংশ করে নিয়েছেন জাপানের সাধারণ মানুষ। তাই ঐতিহাসিক ম্যাচের আগে আবেগঘন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া।

Advertisement
Advertisement

বিসিসিআই সচিবের কথায়(India Vs Japan)

” ২২ সেপ্টেম্বর ভারত-জাপান টি-টোয়েন্টি ম্যাচটি জাপানে ক্রিকেটকে জনপ্রিয় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মুহূর্ত। নতুন দর্শকদের সঙ্গে ক্রিকেটের সংযোগ স্থাপন হবে এতে। পাশাপাশি এই অঞ্চলে ক্রিকেটের জনপ্রিয়তা আরও বাড়াবে এই ম্যাচ।” ক্রিকেটকে আরও বিশ্বজনীন করে তুলতে আইসিসি চেয়ারম্যান জয় শাহের উদ্যোগেরও প্রশংসা করেছেন তিনি।

India Vs Japan
India Vs Japan

দুই দলের অবস্থান(India Vs Japan)

এবার আসা যাক ক্রিকেটের দিকে। দুই দলের অবস্থান সম্পূর্ণ ভিন্ন। এক দল জাপান, যারা নতুন করে অন্যান্য খেলার সঙ্গেই ক্রিকেটকেও নিজেদের জীবনের অংশ করতে রাতদিন অনুশীলন চালিয়ে যাচ্ছেন। র‍্যাঙ্কিংয়ের দিক দিয়েও জাপান ৪১ নম্বর স্থানে রয়েছে। গোলাপি জার্সি সুন্দর ঐতিহ্যের সঙ্গেই ক্রিকেট খেলাকেও নিজেদের রঙে রাঙাতে তৈরি জাপান। অন্যদিকে তিন বারের টি২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন দল ভারত, যারা ক্রিকেটের আধিপত্য এখনো অবধি বজায় রেখেছে। সব ফরম্যাটেই ভারত এগিয়ে থাকলেও সম্প্রতি আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিরুদ্ধে লজ্জাজনক নজির গড়েছে ভারতীয় দল। তাই জাপানের বিরুদ্ধে সব রকম প্রস্তুতি নিয়েই মাঠে নামতে তৈরি ভারতীয় দল।

আগামী পরিকল্পনা(India Vs Japan)

দুই দলের ম্যাচের সঙ্গেই আগামী দিনে বিশ্বক্রিকেটে নতুন দলের আবির্ভাবের সঙ্গে সঙ্গে কে বলতে পারে, আইপিএল কিংবা ফ্র্যাঞ্চাইজি টি২০ লিগেও জাপানি ক্রিকেটারদের খেলতে দেখা যেতেই পারে, যেমনটা আফগানিস্তান, নেপালের ক্রিকেটারদের সঙ্গেও হয়েছিল। ২২ সেপ্টেম্বর বিশ্ব ক্রিকেটে সূচনা হবে এক নয়া যুগের। এবার দেখা যাক, ভবিষ্যতে আর কি কি নতুন পরিকল্পনা ক্রিকেটে চালু হবে সেইদিকেই থাকবে ক্রিকেটপ্রেমীদের নজর।

Advertisement
Advertisement

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury