EC Police Transfer Bengal
Bengal Liberty Desk, ১৮ মার্চ, কলকাতা: আবারও রদবদল। সোমবার রাতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছিলেন, রাজ্যের শীর্ষ প্রশাসনিক ও পুলিশ আধিকারিকদের এভাবে একতরফাভাবে সরিয়ে দেওয়া গ্রহণযোগ্য নয়। মুখ্যমন্ত্রীর চিঠি যে কোনওভাবেই নির্বাচন কমিশনাকে থামাতে পারবে না এ কথা স্পষ্ট। এবার এক ধাক্কায় পাঁচ জায়গার ডিআইজি বদল নির্বাচন কমিশনের (EC Police Transfer Bengal)।
কিছু ঘণ্টা আগেই রাজ্য পুলিশের শীর্ষস্তরে একের পর এক রদবদলের পর এক ধাক্কায় ১২ জন পুলিশ সুপার সহ একাধিক গুরুত্বপূর্ণ পদে বদলির নির্দেশ জারি করেছিল নির্বাচন কমিশন। এমনকি সরানো হয়েছে কলকাতা পুলিশের ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায়কে। পাশাপাশি চারটি পুলিশ কমিশনারেটের কমিশনার এবং এডিজি পদমর্যাদার দু’জন আধিকারিককেও সরিয়েছে কমিশন। মুখ্যসচিব থেকে শুরু করে স্বরাষ্ট্রসচিব, এমনকি শীর্ষ পুলিশ কর্তাদের সরানোর পর এবার নতুন করে নজর কাড়ল ডিআইজি স্তরের এই রদবদল।
এক ধাক্কায় পাঁচ ডিআইজি বদলি (EC Police Transfer Bengal)
এরই মধ্যে ফের একতরফাভাবে পাঁচটি গুরুত্বপূর্ণ রেঞ্জের ডিআইজিকে বদলির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। বদল আনা হয়েছে রায়গঞ্জ, মুর্শিদাবাদ, বর্ধমান, প্রেসিডেন্সি এবং জলপাইগুড়ি রেঞ্জে।
কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, রায়গঞ্জ রেঞ্জের নতুন ডিআইজি হচ্ছেন রাঠোর অমিতকুমার ভরত। মুর্শিদাবাদের ডিআইজি হচ্ছেন অজিত সিংহ যাদব। বর্ধমানের ডিআইজি হচ্ছেন শ্রীহরি পাণ্ডে, প্রেসিডেন্সি রেঞ্জের ডিআইজি হচ্ছেন কঙ্করপ্রসাদ বারুই এবং জলপাইগুড়ি রেঞ্জের ডিআইজি হচ্ছেন অঞ্জলি সিং। ভোটের আগে আইনশৃঙ্খলা ব্যবস্থাকে আরও কড়া ও নিরপেক্ষ রাখতে এই রদবদল যে বিশেষ তাৎপর্যপূর্ণ, তা বলাই বাহুল্য।
নির্বাচন কমিশনের নির্দেশ (EC Police Transfer Bengal)
নির্বাচন কমিশন স্পষ্ট নির্দেশ দিয়েছে, এই বদলির সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করতে হবে। সংশ্লিষ্ট আধিকারিকদের আগামীকাল, বৃহস্পতিবার সকাল ১১টার মধ্যে নতুন দায়িত্ব গ্রহণের সম্মতিসূচক রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে জানানো হয়েছে, যাঁদের বর্তমান পদ থেকে সরানো হয়েছে, তাঁদের নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কোনওভাবেই ভোট সংক্রান্ত দায়িত্বে নিযুক্ত করা যাবে না।
আরও পড়ুন-
West Bengal Police Reshuffle: ভোটের মুখে পুলিশে বড় রদবদল! ডিজি থেকে সিপি, নির্বাচন কমিশনের অপসারিত আধিকারিকদের নতুন দায়িত্ব দিল রাজ্য সরকার
Jagdish Prasad Meena Transfer: অপসারণের পরেই নতুন পোস্টিং! মীনাকে তামিলনাড়ুতে পাঠাচ্ছে কমিশন
শীর্ষ স্তর থেকে জেলা, টানা রদবদলে কমিশনের (EC Police Transfer Bengal)
ভোট ঘোষণার দিনই তাৎপর্যপূর্ণভাবে রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিককে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। শুধু তাই নয়, কলকাতা পুলিশ কমিশনার, ডিজি এবং একাধিক জেলার পুলিশ সুপারদেরও রাতারাতি বদলির নির্দেশ দেওয়া হয়। এই সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যেই সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনের একের পর এক গুরুত্বপূর্ণ স্তরে এই বদলি রাজনৈতিক মহলেও জোর চর্চার বিষয় হয়ে উঠেছে। তবে কোনও কিছুতেই থামতে নারাজ জ্ঞানেশ কুমার। বলাই বহুল্য প্রশাসনকে ঢেলে সাজিয়ে আসন্ন নির্বাচন বিপদ মুক্ত করতে বদ্ধ পরিকর জ্ঞানেশ কুমার।
