Seat sharing Left Front
Seat sharing Left Front

Seat sharing Left Front: বামেদের দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশের আগেই জল্পনায় নওশাদ সিদ্দিকী!

Bengal Liberty, কলকাতা ১৯ মার্চ ২০২৬ :

নির্বাচনের দিন ঘোষণার সঙ্গেই মাঠে নেমে পড়েছে সব রাজনৈতিক দল (Seat sharing Left Front)। রাম, বাম ও শাসক শিবির—কেউ এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ। তার মধ্যেই আবার কি পুরোনো সমীকরণে যুক্ত হচ্ছে বাম-আইএসএফ?
গত সোমবার ২৯৪টি আসনের মধ্যে ১৯২টি আসনে প্রার্থী ঘোষণা করেছে সিপিএম। আলিমুদ্দিনে সাংবাদিক বৈঠক করে রাজনৈতিক দলগুলির মধ্যে সবার আগে একপ্রস্থ প্রার্থী তালিকা ঘোষণা করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।

Seat sharing Left Front
Seat sharing Left Front

নবীন – প্রবীণ মিশিয়ে সিপিএম Seat sharing Left Front

সেই প্রার্থী তালিকায় যেমন কলতান দাসগুপ্ত, সায়নদীপ মিত্র, সায়ন বন্দ্যোপাধ্যায়ের মতো তরুণ মুখ রয়েছে, তেমনই গার্গী চট্টোপাধ্যায় ও বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো হেভিওয়েট প্রার্থীরাও আছেন। এরই মধ্যে আজ আরও ১০২টি কেন্দ্রে প্রার্থী ঘোষণা করবে বামফ্রন্ট।

কংগ্রেসের সঙ্গে জোট না করলেও নওশাদ সিদ্দিকীর দলের জন্য কিছু আসন ছেড়ে দিতে পারে সেলিমরা। ৩০ থেকে ৩২টি আসন আইএসএফের জন্য ছেড়ে দিতে পারে সিপিএম। উত্তর ২৪ পরগনা ও মুর্শিদাবাদের বেশ কিছু আসন দাবি করেছিল আইএসএফ। এই বিষয়কে কেন্দ্র করে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ও আইএসএফের ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীর মধ্যে জোর আলোচনা হয়েছে।

আলোচনা যে ইতিবাচক দিকেই এগিয়েছে, তা স্পষ্ট করেছেন দুই দলের শীর্ষ নেতারা। এবার দেখার, বাকি ১০২টি আসনের মধ্যে কতগুলো আসন নওশাদের ঝুলিতে যায়।

Seat sharing Left Front
Seat sharing Left Front

সিপিএমের প্রার্থী বণ্টন Seat sharing Left Front

আইএসএফকে আসন ছাড়া হবে কি না, তা জানা যাবে অল্প কিছুক্ষণের মধ্যেই। তার আগে বামফ্রন্টের শরিক দলগুলো কতটি আসন পেয়েছে, এক নজরে দেখে নেওয়া যাক—

* সিপিআই (এম): ১৪০
* ফরওয়ার্ড ব্লক: ২১
* আরএসপি: ১৩
* সিপিআই: ১৬
* এমএফবি: ১
* আরসিপিআই: ১

বামফ্রন্ট ও তাদের শরিক দলগুলো প্রস্তুত। দেখার, রক্তক্ষরণ বন্ধ করে শেষমেশ কতো গুলি আসনে জয়ী হবে বামেরা নাকি আবারো শূন্যের গেরোতেই আটকে থাকবে? নজর থাকবে সেইদিকেই।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury