Suvendu Adhikari Brother in Elections
Suvendu Adhikari Brother in Elections

Suvendu Adhikari Brother in Elections: একা শুভেন্দু নন, এবার ভোট ময়দানে ভাই দিব্যেন্দুও! এগরার প্রার্থী হিসেবে নাম ঘোষণা করল বিজেপি

Bengal Liberty, কলকাতা:

২০২৬-এর বিধানসভা নির্বাচনে অধিকারী পরিবারের(Suvendu Adhikari Brother in Elections) গুরুত্ব আরও বাড়াল বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পাশাপাশি এবার তাঁর ভাই তথা তমলুকের প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারীকেও প্রার্থী করল গেরুয়া শিবির। দ্বিতীয় দফার ১১১টি আসনের প্রার্থী তালিকায় দিব্যেন্দুর নাম ঘোষণা করে বড় চমক দিল বিজেপি নেতৃত্ব। তাঁকে পূর্ব মেদিনীপুরের এগরা বিধানসভা কেন্দ্র থেকে লড়াইয়ের টিকিট দেওয়া হয়েছে।

Suvendu Adhikari Brother in Elections
Suvendu Adhikari Brother in Elections

পুরনো স্মৃতি ও অধিকারীদের গড় (Suvendu Adhikari Brother in Elections):

এগরা কেন্দ্রটি অধিকারী পরিবারের কাছে অত্যন্ত পরিচিত। উল্লেখ্য, ২০০৬ সালে এই কেন্দ্র থেকেই তৎকালীন মন্ত্রী প্রবোধ সিনহাকে পরাজিত করেছিলেন দিব্যেন্দুর বাবা শিশির অধিকারী। এবার সেই আসনেই পদ্ম ফোটানোর দায়িত্ব দেওয়া হলো ছোট ছেলেকে। ইতিপূর্বে ২০০৯ এবং ২০১১ সালে কাঁথি দক্ষিণ কেন্দ্র থেকে জয়ী হয়ে বিধায়ক হওয়ার অভিজ্ঞতা রয়েছে দিব্যেন্দুর ঝুলিতে।

Suvendu Adhikari Brother in Elections
Suvendu Adhikari Brother in Elections

সাংসদ থেকে বিধানসভার লড়াই (Suvendu Adhikari Brother in Elections):

২০১৬ সালে শুভেন্দু অধিকারী রাজ্যের মন্ত্রী হওয়ার পর উপনির্বাচনে তমলুক লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়ে সাংসদ হয়েছিলেন দিব্যেন্দু। ২০১৯ সালেও তিনি ওই একই কেন্দ্র থেকে জয় পান। তবে ২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপি তমলুক থেকে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রার্থী করেছিল। এবার সেই দিব্যেন্দুকে বিধানসভা ভোটের ময়দানে ফিরিয়ে এনে বিজেপি পূর্ব মেদিনীপুরে নিজেদের সংগঠনকে আরও মজবুত করতে চাইছে।

Suvendu Adhikari Brother in Elections
Suvendu Adhikari Brother in Elections

 

পারিবারিক আধিপত্য (Suvendu Adhikari Brother in Elections):

বর্তমান বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী নিজে নন্দীগ্রাম এবং ভবানীপুর— এই দুই কেন্দ্র থেকে লড়াই করছেন। অন্যদিকে, গত লোকসভা নির্বাচনে কাঁথি থেকে জয়ী হয়ে বর্তমানে সাংসদ রয়েছেন পরিবারের আরেক সদস্য সৌমেন্দু অধিকারী। এবার দিব্যেন্দুর নাম ঘোষণা হওয়ায় অধিকারী পরিবারের তিন সদস্যই এখন সক্রিয়ভাবে নির্বাচনী লড়াইয়ের মূলস্রোতে।

অন্যান্য বড় নাম (Suvendu Adhikari Brother in Elections):

বিজেপির দ্বিতীয় তালিকায় দিব্যেন্দু অধিকারী ছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ নাম উঠে এসেছে। হিরণ চট্টোপাধ্যায়কে এবার খড়্গপুর সদর থেকে সরিয়ে অন্য কেন্দ্রে প্রার্থী করা হয়েছে, যা নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। তবে এগরার মানুষ দিব্যেন্দুকে কতটা আপন করে নেন, এখন সেটাই দেখার।

আরও পড়ুন :

RG Kar Hospital: লিফটে মৃত্যু! ছেলেকে দেখতে এসে আরজি করেই মৃত্যু হল বাবার

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury