Ram Navami controversy
Ram Navami controversy

Ram Navami controversy: রামনবমী নিয়ে রণক্ষেত্র নিউটাউনে ! অনুমতি নাকোচ কলকাতা বিশ্ববিদ্যালয়ে

Bengal liberty Desk, kolkata :

রামনবমী উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তে যখন প্রস্তুতি তুঙ্গে, ঠিক সেই সময়ে নিউ টাউনে শোভাযাত্রাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে শুরু হয় তুমুল বাক বিতন্ডা (Ram Navami controversy)। অন্যদিকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে রামনবমী পালনের ‘অনুমতি না দেওয়া’ কে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক।

Ram Navami controversy
Ram Navami controversy

ঘটনার সূত্রপাত Ram Navami controversy

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতা – সহ জেলায় জেলায় রামনবমীর শোভাযাত্রা বেরিয়েছে। সেই শোভা যাত্রায় অস্ত্র নিয়ে ঢুকতে দেখা যায় এক যুবককে। মিছিল শুরুর আগেই ওই যুবককে আটকে দেয় পুলিশ। পুলিশ জানায়, এ ভাবে অস্ত্র নিয়ে জমায়েতের অনুমতি দেওয়া যাবে না। তারপরেই ছড়ায় পুলিশের সঙ্গে তুমুল অশান্তি।

উত্তপ্ত কলকাতা বিশ্ববিদ্যালয়

কলকাতা বিশ্ববিদ্যালয়ে রামনবমী পালন নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। বিশ্ববিদ্যালয়ের AVBP সদস্যরা ক্যাম্পাসে এই উৎসব পালনের জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছিল। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই আবেদন খারিজ করে দেয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরে কেবল সরস্বতী পুজোই হতে পারে। অন্য কোনও পুজো নয়।

Ram Navami controversy
Ram Navami controversy

এই সিদ্ধান্তের প্রতিবাদে সরব হয়েছে AVBP র সদস্যরা।তাঁদের বক্তব্য অনুযায়ী, অন্যান্য ধর্মীয় বা সাংস্কৃতিক অনুষ্ঠান যদি ক্যাম্পাসে পালিত হতে পারে, তবে রামনবমীর ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হওয়া উচিত। কিন্তু তাও মেলেনি ক্যাম্পাসের ভেতরে পুজোর অনুমতি।

সব মিলিয়ে, রামনবমীকে কেন্দ্র করে নিউটাউন ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা নতুন করে রাজ্যে ধর্মীয় অনুষ্ঠান ও প্রশাসনিক সিদ্ধান্তের ভারসাম্য নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury