India vs West Indies
Bengal Liberty, ২৭ মার্চ ২০২৬ :
২০২৬–২৭ মরসুমে ভারতীয় পুরুষ ক্রিকেট দলের জমজমাট সূচী প্রকাশ করল বিসিসিআই (India vs West Indies)। মোট ২২টি ম্যাচের পূর্ণ সূচীপত্র সামনে এসেছে। ঘরোয়া মরসুমে রয়েছে একাধিক চমক।
দীর্ঘ ২৭ বছর পর আবারও ভারতের মাটিতে জিম্বাবোয়ের আগমন। শেষবার ২০০১ সালে জিম্বাবোয়ে পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলেছিল। সেই সিরিজে ডগলাস মারিলিয়ারের দুর্দান্ত ইনিংসের উপর ভর করে জয় ছিনিয়ে নিয়েছিল জিম্বাবোয়ে। এবারের সূচীতে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং জনপ্রিয় বর্ডার–গাভাস্কার ট্রফিও। আইপিএলের পরেও ক্রিকেট জ্বরে মেতে থাকবে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। মোট ৫টি টেস্ট, ৯টি ওয়ান ডে এবং ৮টি টি-২০ ম্যাচ খেলবে মেন ইন ব্লু ব্রিগেড।

এবার এক নজরে দেখে নেওয়া যাক সূচী—
প্রথমে ক্যারিবিয়ান চ্যালেঞ্জ :
* ২৭ সেপ্টেম্বর – প্রথম ওয়ান ডে : তিরুবনন্তপুরম
* ৩০ সেপ্টেম্বর – দ্বিতীয় ওয়ান ডে : গুয়াহাটি
* ৩ অক্টোবর – তৃতীয় ওয়ান ডে : নিউ চণ্ডীগড়
* ৬ অক্টোবর – প্রথম টি-২০ : লখনউ
* ৯ অক্টোবর – দ্বিতীয় টি-২০ : রাঁচি
* ১১ অক্টোবর – তৃতীয় টি-২০ : ইন্দোর
* ১৪ অক্টোবর – চতুর্থ টি-২০ : হায়দেরাবাদ
* ১৭ অক্টোবর – পঞ্চম টি-২০ : বেঙ্গালুরু

তারপর লঙ্কান বাহিনীর আগমন :
* ১৩ ডিসেম্বর – প্রথম ওয়ান ডে : দিল্লি
* ১৬ ডিসেম্বর – দ্বিতীয় ওয়ান ডে : বেঙ্গালুরু
* ১৯ ডিসেম্বর – তৃতীয় ওয়ান ডে : আহমেদাবাদ
* ২২ ডিসেম্বর – প্রথম টি-২০ : রাজকোট
* ২৪ ডিসেম্বর – দ্বিতীয় টি-২০ : কটক
* ২৭ ডিসেম্বর – তৃতীয় টি-২০ : পুনে
২৭ বছর পর জিম্বাবোয়ের ঐতিহাসিক সিরিজ :
* ৩ জানুয়ারি – প্রথম ওয়ান ডে : কোলকাতা
* ৬ জানুয়ারি – দ্বিতীয় ওয়ান ডে : হায়দেরাবাদ
* ৯ জানুয়ারি – তৃতীয় ওয়ান ডে : মুম্বাই
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার–গাভাস্কার ট্রফি:
* ২১–২৫ জানুয়ারি – প্রথম টেস্ট : নাগপুর
* ২৯ জানুয়ারি–২ ফেব্রুয়ারি – দ্বিতীয় টেস্ট : চেন্নাই
* ১১–১৫ ফেব্রুয়ারি – তৃতীয় টেস্ট : গুয়াহাটি
* ১৯–২৩ ফেব্রুয়ারি – চতুর্থ টেস্ট : রাঁচি
* ২৭ ফেব্রুয়ারি–৩ মার্চ – পঞ্চম টেস্ট : আহমেদাবাদ
এর পাশাপাশি ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ নিয়েও উত্তেজনায় ফুটছে ক্রিকেটপ্রেমীরা। ২০২৭ সালের ওয়ান ডে বিশ্বকাপের আগে এই সূচী যে আরও উত্তেজনা বাড়াবে, তা বলাই বাহুল্য।

