Go back slogan for Sukanta
Bengal Liberty, ১ এপ্রিল :
ভোটের মুখে বারবার বিজেপি নেতাদের উপর আক্রমণ (Go back slogan for Sukanta), কখনও গাড়ি ভাঙচুর, কখনও কালো পতাকা ও ‘গো-ব্যাক’ স্লোগান তুলে অশান্তির আবহ তৈরির অভিযোগ। আর অভিযোগের শিরে আছে তৃণমূল। নির্বাচনী প্রচার যত এগোচ্ছে, ততই রাজনৈতিক সংঘাতের পারদ চড়ছে জেলায় জেলায়। এই আবহেই এবার আজ, বুধবার দুপুরে দিনহাটায় ঢোকার মুখে প্রান্তিক বাজার এলাকায় বিজেপি নেতা ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের (Go back slogan for Sukanta) কনভয় লক্ষ্য করে কালো পতাকা দেখানো ও ‘গো-ব্যাক’ স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাময়িক উত্তেজনা ছড়ালেও আগে থেকেই পুলিশ মোতায়েন থাকায় বড় ধরনের অশান্তি এড়ানো যায়।

কড়া ভাষায় পাল্টা সুকান্ত (Go back slogan for Sukanta)
এই ঘটনার পর কড়া ভাষায় প্রতিক্রিয়া দেন সুকান্ত মজুমদার। তিনি দাবি করেন, কালো পতাকা নয়, তৃণমূলের পতাকাই দেখা গিয়েছে। একই সঙ্গে তৃণমূলকে তীব্র আক্রমণ করে তিনি বলেন, “ওদের আলাদা করে কালো পতাকা দরকার হয় না, ওদের মুখই কালো। কেউ চাকরি, কেউ কয়লা, কেউ বালি কেলেঙ্কারিতে জড়িত।” পাশাপাশি দিনহাটায় ঢোকা নিয়ে চ্যালেঞ্জের প্রসঙ্গ তুলে তিনি কটাক্ষ করেন, “আমি তো দাঁড়িয়ে আছি, দেখলাম কার কত দম।”

বারবার উত্তপ্ত কোচবিহার, বিজেপির অভিযোগে আঙুল তৃণমূলের দিকে (Go back slogan for Sukanta)
বিধানসভা নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই কোচবিহারে একাধিকবার রাজনৈতিক সংঘর্ষের ঘটনা সামনে এসেছে। অভিযোগ, কখনও বিজেপি প্রার্থী রথীন্দ্রনাথ বোসকে ঘেরাও, কখনও তাঁর কনভয়ে কালো পতাকা দেখানো, আবার কখনও প্রচারে বেরোলে গাড়ি আটকে বিক্ষোভ সব মিলিয়ে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে ক্রমশ।
West Bengal Election 2026: নির্বাচনী প্রচারে বেরোলেন সুকান্ত মজুমদার@bengalliberty @SuvenduWB @DrSukantaBJP @BJP4Bengal @BJP4India @MamataOfficial @AITCofficial #bengalliberty #westbengalelection2026 #westbengal #westbengalpolitics #westbengalnews #sukantamajumdar pic.twitter.com/nnlrr0fk6n
— Bengal Liberty (@bengalliberty1) April 1, 2026
বিজেপির দাবি, মঙ্গলবার শুকটাবাড়ি এলাকায় তাদের প্রার্থীর কনভয়ে হামলা চালানো হয়। যদিও প্রার্থীর গাড়ি অক্ষত থাকে, তবে বিজেপি কর্মীদের একাধিক গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। ঘটনায় কয়েকজন কর্মী আহত হন বলেও দাবি গেরুয়া শিবিরের। এই ধারাবাহিক ঘটনার জেরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তীব্র হয়েছে।
