Basirhat protest
Bengal Liberty, ৬ এপ্রিল :
SIR-কে কেন্দ্র করে নাম বাদ পড়ার অভিযোগে উত্তপ্ত বসিরহাটের ধান্যকুড়িয়া (Basirhat protest)। স্থানীয়দের দাবি, এলাকার মাত্র ৩ বুথ মিলিয়ে প্রায় ৭০০ ভোটারের নাম বাদ গেছে। এতে ক্ষোভে ফেটে পড়েন বহু মানুষ। প্রতিবাদে ব্যস্ত টাকি রোড অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে গেলেও ততক্ষণে ভোগান্তির শিকার হন যাত্রীরা। স্থানীয় সূত্রে জানা গেছে, সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পর ধান্যকুড়িয়ার ৩১, ৩৩ ও ৩৪ নম্বর বুথ মিলিয়ে মোট ৬৭৯ জনের নাম বাদ পড়েছে। বাসিন্দাদের অভিযোগ, SIR-এর নামে ইচ্ছাকৃতভাবে বৈধ ভোটারদের নাম কাটা হয়েছে। সেই প্রতিবাদেই পথে নামেন নাম বাদ যাওয়া ভোটারদের একাংশ (Basirhat protest)।

সুপ্রিম কোর্টে আজ SIR মামলার শুনানি (Basirhat protest)
পশ্চিমবঙ্গের SIR সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলার শুনানি আজ, সোমবার সুপ্রিম কোর্টে হওয়ার কথা। বিকেলের দিকে দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে মামলাটি উঠতে পারে। তার আগেই ফারাক্কার কংগ্রেস প্রার্থী মহতাব শেখের নাম বাদ নিয়ে হওয়া মামলায় প্রথম রায় দেয় ট্রাইব্যুনাল, যেখানে নির্বাচন কমিশনকে অবিলম্বে তাঁর নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। অপরদিকে, ভোটের আর মাত্র ১৬ দিন বাকি, কিন্তু এখনও সম্পূর্ণ হয়নি SIR প্রক্রিয়া।
West Bengal SIR: ৬০ লক্ষের বিবেচনাধীন নামের নিষ্পত্তি হচ্ছে কিনা সেটা খতিয়ে দেখা হবে | SIR News | Bengal Liberty#westbengalsir #WestBengalElection #westbengalelection2026 #SupremeCourt #BengalLiberty pic.twitter.com/4B4eqaOifz
— Bengal Liberty (@bengalliberty1) April 6, 2026
বহু নাম এখনও ‘বিবেচনাধীন’ অবস্থায় রয়েছে। এর মধ্যেই আজ, সোমবার প্রথম দফার ভোটের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। গত বুধবার সুপ্রিম কোর্টে শুনানির সময় জানানো হয়েছিল, ৭ এপ্রিল অর্থাৎ আগামীকালের মধ্যেই প্রায় ৬০ লক্ষ বিবেচনাধীন নামের নিষ্পত্তি করা হবে। ফলে আজকের শুনানিকে ঘিরে বাড়ছে গুরুত্ব।
