Ajay pal sharma
Bengal Liberty , kolkata :
অপরাধ দমনে যাঁর জুড়ি মেলা ভার, যাঁর নামে উত্তরপ্রদেশের গুন্ডাদের ঘুম উড়ে যায়, সেই দুঁদে পুলিশ অফিসার এবার বাংলার মাটিতে Ajay pal sharma। দক্ষিণ ২৪ পরগনা জেলার নতুন পুলিশ অবজার্ভার হিসেবে উত্তরপ্রদেশ ক্যাডারের আইপিএস অফিসার অজয় পাল শর্মাকে নিয়োগ করল নির্বাচন কমিশন। যোগী রাজ্যের ‘গুন্ডাদমন’ শাখার এই দক্ষ অফিসারকে বঙ্গে আনা কার্যত এক নজিরবিহীন পদক্ষেপ হিসেবে দেখছে রাজনৈতিক মহল।

কে এই অজয় পাল শর্মা? Ajay pal sharma
আইপিএস অজয় পাল শর্মা উত্তরপ্রদেশ পুলিশের অন্যতম সাহসী মুখ। যোগী আদিত্যনাথের রাজ্যে অপরাধীদের দমনে তিনি পরিচিত এক ‘এনকাউন্টার স্পেশালিস্ট’ হিসেবে। অসংখ্য কঠিন অপারেশনে নেতৃত্ব দেওয়া এবং গুন্ডা দমনে তাঁর পারদর্শিতা দেশজুড়ে চর্চিত। মূলত দক্ষিণ ২৪ পরগনার মতো স্পর্শকাতর জেলায় ভোটের আগে সন্ত্রাস দমনে কমিশন অজয় পাল শর্মাকে ‘তুরুপের তাস’ ব্যবহার করলেন।

ভোটের মরসুমে দক্ষিণ ২৪ পরগনা বরাবরই সংবাদ শিরোনামে থাকে রাজনৈতিক হিংসার জন্য। বোমাবাজি, বুথ দখল এবং সমাজবিরোধীদের সক্রিয়তা নিয়ে বিরোধীদের অভিযোগের অন্ত থাকে না। নির্বাচন কমিশনের লক্ষ্য – সাধারণ মানুষের কোনো ভয় ছাড়াই বুথে আসতে পারেন, কড়া হাতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা।
এখন দেখার, উত্তরপ্রদেশের এই দাপুটে আইপিএস অফিসারের নজরদারিতে দক্ষিণ ২৪ পরগনার ভোটের ছবিটা এবার কতটা বদলায়।
