CM on North Bengal visit
CM on North Bengal visit

suvendu adhikari: কালীঘাটে শুভেন্দু অধিকারীকে ঘিরে পরিকল্পিত বিক্ষোভের অভিযোগ! “ আপনারা শান্ত মাথায় ভোট দিন” – আশ্বাস শুভেন্দুর

Bengal Liberty, ২৯ এপ্রিল:

বিধানসভার ভোটের দ্বিতীয় দফায় আজ ভবানীপুর বিধানসভা কেন্দ্রের কালীঘাট রোডের জয়হিন্দ ভবনের ২১৭ নম্বর বুথের কাছে বুধবার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয় suvendu adhikari। সেখানে পৌঁছতেই বিরোধী দলনেতা তথা ভবানীপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকে ঘিরে তৃণমূল কর্মী-সমর্থকদের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত বিক্ষোভের অভিযোগ ওঠে।

suvendu adhikari
suvendu adhikari

পরিকল্পিত বিক্ষোভের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে suvendu adhikari

অভিযোগ, বিক্ষোভকারীরা ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেও শুভেন্দু অধিকারী বিক্ষোভকারীদের দিকে এগিয়ে যান এবং পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। তিনি উপস্থিত মানুষদের উদ্দেশে বলেন, “আপনারা শান্ত মাথায় ভোট দিন।” ঘটনাস্থল ভবানীপুর বিধানসভা কেন্দ্রের কালীঘাট রোড ও হরিশ মুখার্জি রোডের সংযোগস্থলের জয়হিন্দ ভবন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

suvendu adhikari
suvendu adhikari

নির্বাচন কমিশনের কাছেও আরও CRPF জওয়ান মোতায়েন করার দাবি জানান শুভেন্দু অধিকারী। তিনি বলেন, তৃণমূল সুপ্রিমোর ভাতৃবধু কাজরী বন্দ্যোপাধ্যায়ের উসকানিতে বহিরাগতরা পরিকল্পিত ভাবে এই উত্তজনাপূর্ণ পরস্থিতি তৈরী করে। তিনি জানান, যারা বিক্ষোভ দেয়, কেউ এই কেন্দ্রের ভোটার নয়, সবাই বহিরাগত।

suvendu adhikari
suvendu adhikari

অন্যদিকে স্থানীয় তৃণমূল কাউন্সিলর কাজরী বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, বিজেপি প্রার্থী বুথে এসে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছিলেন। সেই কারণেই স্থানীয়রা স্লোগান দিয়ে প্রতিবাদ জানিয়েছেন বলে দাবি তাঁর।

যদিও উত্তেজনা ছড়ালেও শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দেন বিরোধী দলনেতা তথা বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, ভোটারদের শান্তভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করা উচিত

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury