Cabinet Mission
বেঙ্গল লিবার্টি, ১১ মে :
শপথ গ্রহণের পর প্রথম দিনেই নবান্নে ক্যাবিনেট বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি নতুন সরকারের সুশাসন এবং স্বচ্ছতার কথা ঘোষণা করলেন। প্রথম বৈঠকেই রাজ্যের সুরক্ষাসহ ৬টি বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। (Cabinet Mission)

মন্ত্রিসভার প্রথম বৈঠকের মূল সিদ্ধান্তসমূহ Cabinet Mission
অনুপ্রবেশ রুখতে জমি হস্তান্তর
রাজ্যের নিরাপত্তার জন্য সীমান্তে অনুপ্রবেশ রুখতে বিএসএফের কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য প্রয়োজনীয় জমি দিতে রাজি রাজ্য সরকার। আজ থেকেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরকে জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্য সচিবকে দায়িত্ব হস্তান্তরিত করা হলো। আগামী ৪৫ দিনের মধ্যে বিএসএফ-এর চাহিদামত জমির বিষয়টি সম্পূর্ণ হয়। ভূমি দফতর ইতিমধ্যেই এই নিয়ে কাজ শুরু করেছে।
আয়ুষ্মান ভারত প্রকল্প চালু
আজ থেকে মুখ্যমন্ত্রীর নির্দেশে কেন্দ্রীয় স্বাস্থ্য বিমা প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’ যুক্ত হলো পশ্চিমবঙ্গে। রাজ্যের সাধারণ মানুষ ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুযোগ পাবেন।
আইনি ব্যবস্থায় বদল
রাজ্যে আজ থেকেই কার্যকর হলো ভারতীয় ন্যায় সংহিতা। এখন থেকে আর পুরনো সিআরপিসি বা আইপিসি কার্যকর থাকছে না। কেন্দ্রের নতুন আইনি বিধি মেনেই চলবে রাজ্যের বিচারব্যবস্থা। সুশাসন সুরক্ষা, ডবল ইঞ্জিন সরকারের পথে অগ্রসর হবে বিজেপি সরকার। আজ থেকে ভারতীয় ন্যায় সংহিতায় যুক্ত হল বাংলা, বড়ো ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
নিয়োগ প্রক্রিয়ায় জোর
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জানিয়েছেন, ২০১৫ সালের পর থেকে বঙ্গে বড় কোনো নিয়োগ হয়নি। সেই অভাব পূরণ করতে নিয়োগের ক্ষেত্রে প্রয়োজনীয় ‘এক্সটেনশন’ ও প্রশাসনিক পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০১৫ সাল থেকে আটকে রয়েছে নিয়োগ প্রক্রিয়া, সেগুলির পুনর্বহাল হবে। সরকারি চাকরির আবেদনে ৫ বছরের উর্ধসীমায় ছাড় দেওয়ার কথা জানালেন মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গের ক্যাডাররা কেন্দ্রীয় প্রশিক্ষণে যুক্ত হতেন না। এখন থেকে হবেন।
দুর্নীতি ও নারী নিরাপত্তায় জিরো টলারেন্স
আগামী সোমবার ফের মন্ত্রিসভার বৈঠক ডাকা হয়েছে। পুনরায় ক্যাবিনেট মিটিং এ থাকবে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, সপ্তম পে-কমিশন ও আরজি করের ঘটনা। বিষয়গুলি দীর্ঘদিন চাপা দিয়ে রেখেছিলো প্রাক্তন শাসকদল। এই বিষয়গুলিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী।
জনগণনা ও সামাজিক প্রকল্প
কেন্দ্রের পাঠানো জনগণনার (Census) সার্কুলার আজ থেকেই কার্যকর করা হলো। রাজ্যে বর্তমানে চালু থাকা কোনো সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না। ১৬ জুন ২০২৫, জনগণনা নির্দেশ ফেলে রাখা হয়েছিল সেটা আজ থেকে কার্যকর করা হল। জন আরোগ্য, ফসল যোজনা, উজালা যোজনার মত সব কেন্দ্রীয় প্রকল্পের সঙ্গে সংযুক্ত হল বাংলা, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

পুরাতন ক্ষতির তালিকা
প্রেস কনফারেন্সে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “গত কয়েক বছর ধরে জনগণনার ফাইল ধুলো মেখে পড়েছিল নবান্নে, যা আদতে দেশের সংবিধানের সঙ্গে বিশ্বাস ঘাতকতা ছাড়া আর কিছুই নয়।” তিনি স্পষ্ট জানান যে, দেশের গণতান্ত্রিক পরিকাঠামো বজায় রাখতে আজ থেকেই জনগণনার সার্কুলার কার্যকর হবে। এর পাশাপাশি রাজ্যের সুরক্ষা নিশ্চিত করতে এবং অনুপ্রবেশ বন্ধ করতে তিনি সীমান্ত এলাকায় বিএসএফকে প্রয়োজনীয় জমিপ্রদানের নির্দেশ দিলেন। জাতীয় নিরাপত্তার প্রশ্নে কোনো আপস করবে না নতুন সরকার।”
প্রাক্তন সরকার দেশের কার্যক্রমকে ধ্বংস করেছে, সংবিধানের মূল ভিত্তিকেও গোড়া থেকে ধ্বংস করেছে। বিগত বছর ধরে হয়ে আসা কোনো প্রকল্প বন্ধ হবে না, মানুষ সকল সুবিধা দ্বিগুণ পাবে। সরকারী সকল কার্যক্রম স্বচ্ছ হবে। মুখ্যমন্ত্রী হয়ে প্রথম ৬ সিদ্ধান্ত জানালেন শুভেন্দু অধিকারী, মানুষকে নিরাপত্তার প্রতিশ্রুতি দিলেন। সোনার বাংলা গড়ার স্বপ্ন কি তবে ধীরে ধীরে বাস্তবায়িত হতে চলেছে? অপেক্ষায় বাংলা
