Tapas Roy Oath
Bengal Liberty, ১২ মে :
বিধানসভার অন্দরে এবার উলটপুরাণ! ঘাসফুল শিবিরের দাপট ধুয়ে মুছে গিয়ে এবার স্পিকারের আসনেও বসতে চলেছে পদ্ম-শিবির (Tapas Roy Oath)। আজ বিকেলেই রাজভবনের লোকভবনে এক ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণে রাজ্যের প্রোটেম স্পিকার হিসেবে শপথ নিতে চলেছেন মানিকতলার বিজেপি বিধায়ক তাপস রায়।

আজ বিকেলে লোকভবনে শপথ গ্রহণ Tapas Roy Oath
মঙ্গলবার অর্থাৎ আজ বিকেল ৫টা ৩০ মিনিটে রাজভবনের লোকভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে শপথ গ্রহণ করবেন তাপস রায়। রাজ্যপাল আর. এন. রবি তাঁকে প্রোটেম স্পিকার হিসেবে শপথবাক্য পাঠ করাবেন। উল্লেখ্য, ২০২৬-এর বিধানসভা নির্বাচনে মানিকতলা কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী হয়ে বিধানসভায় এসেছেন বর্ষীয়ান এই নেতা। তাঁর দীর্ঘ সংসদীয় অভিজ্ঞতাই তাঁকে এই পদের জন্য যোগ্যতম করে তুলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

সহযোগিতায় শঙ্কর ও জগন্নাথ
তাপস রায়কে বিধানসভার প্রাথমিক কার্যক্রমে সহায়তা করার জন্য আরও দুই দক্ষ নেতার ওপর ভরসা রেখেছে দল। শিলিগুড়ির দাপুটে বিধায়ক শঙ্কর ঘোষ এবং সিউড়ির বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায় তাঁকে বিধানসভার কারিগরি ও প্রশাসনিক কাজে সাহায্য করবেন। নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ থেকে শুরু করে স্পিকার নির্বাচন পুরো প্রক্রিয়াটিই এই তিন নেতার তত্ত্বাবধানে সুচারুভাবে সম্পন্ন হবে।
জানা যাচ্ছে আগামী ১৩ এবং ১৪ মে দুই দিন ধরে বিধানসভায় নবনির্বাচিত বিধায়করা শপথ নেবেন। পরবর্তীতে বাংলার সংসদীয় গণতন্ত্র কোনদিকে মোড় নেয়, এখন সেটাই দেখার।
