Hafizul Molla Arrested
Hafizul Molla Arrested

Hafizul Molla Arrested: হুঁশিয়ারি দিয়েছিলেন ‘স্টিম রোলার’ চালানোর, এবার শ্রীঘরে দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা হাফিজুল

বেঙ্গল লিবার্টি, ১৫ মে :

রাজ্যে ঘটেছে রাজনৈতিক পালাবদল। এবার পুলিশের জালে ধরা পড়লেন দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের জীবনতলা এলাকার দাপুটে তৃণমূল নেতা হাফিজুল মোল্লা (Hafizul Molla Arrested)। বিধানসভা ভোটের প্রচারে বিরোধীদের ওপর ‘স্টিম রোলার’ চালানোর হুমকি দিয়েছিলেন, অবশেষে গ্রেফতার করলো পুলিশ।

Hafizul Molla Arrested
Hafizul Molla Arrested

খুনের চেষ্টার অভিযোগ Hafizul Molla Arrested

ভাঙড়ের এক বাসিন্দার লিখিত অভিযোগ দায়েরের ভিত্তিতে হাফিজুল মোল্লা ও তাঁর সহযোগী শাহজাহান মোল্লাকে গ্রেফতার করেছে জীবনতলা থানার পুলিশ। সূত্রের খবর, অভিযোগকারীকে নৃশংসভাবে মারধর করা হয়েছে এবং খুনের চেষ্টাও চালানো হয়েছে। ধৃতদের বিরুদ্ধে খুনের চেষ্টা, অস্ত্র নিয়ে বেআইনি জমায়েত, গুরুতর জখম করা এবং অপরাধমূলক ভীতি প্রদর্শন এবং একাধিক মামলা হয়েছে।

Hafizul Molla Arrested
Hafizul Molla Arrested

পুরনো ‘স্টিম রোলার’

বিধানসভা ভোটের প্রচার চলাকালীন প্রকাশ্যে হুমকি দিয়েছিলেন রেজাল্টের পর বিরোধীদের ওপর ‘স্টিম রোলার’ চালানো হবে। সেই সময় নির্বাচন কমিশনের নির্দেশে তাঁকে গত ৪ এপ্রিল গ্রেফতার করা হয়েছিল। যদিও পরে তিনি জামিন পান। কিন্তু রাজ্যে ক্ষমতার পরিবর্তনের আবহে শ্রীঘরে যেতে হলো এই তৃণমূল নেতাকে।

দক্ষিণ ২৪ পরগনার গ্রেফতারির ঘটনা এটাই স্পষ্ট করছে যে, নতুন সরকার আইন-শৃঙ্খলা রক্ষায় কোনো আপস করতে রাজি নয়। প্রয়োজনে উপোযুক্ত শাস্তি পেতে হবে কোনো হুমকি বা নৃশংসমূলক আচরণে।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury