Lakshmir Bhandar scam Murshidabad
Bengal Liberty,৩০ মে ,বহরমপুর: লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে এবার মুর্শিদাবাদে বড়সড় পদক্ষেপ করল পুলিশ। ডোমকল পঞ্চায়েত সমিতির তৃণমূল সভাপতি সাহানা বিশ্বাসের স্বামী মোস্তফা সরকারকে আটক করল ডোমকল থানার পুলিশ। শনিবার মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় দফায় দফায় তল্লাশি চালানোর পর তাঁকে পাকড়াও করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিপূর্বেই ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে জেলার রাজনৈতিক মহলে।

ম্যারাথন জেরা ডোমকল থানায় (Lakshmir Bhandar scam Murshidabad)
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা উপভোক্তাদের বদলে অন্য অ্যাকাউন্টে চলে যাওয়া নিয়ে বেশ কিছু দিন ধরেই অনিয়মের অভিযোগ উঠছিল। সেই মামলার তদন্তে নেমেই শনিবার ডোমকল জুড়ে তৎপরতা বাড়ায় পুলিশ প্রশাসন। এরপরই সাহানা বিশ্বাসের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় তুলে আনা হয়। সূত্রের খবর, তাঁকে ডোমকল থানায় রেখে দীর্ঘক্ষণ জেরা করছেন তদন্তকারীরা। তবে তদন্তের স্বার্থে পুলিশ এখনই সংবাদমাধ্যমের সামনে বিস্তারিত কিছু বলতে নারাজ।
মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই অ্যাকশন (Lakshmir Bhandar scam Murshidabad)
রাজনৈতিক মহলের মতে, এই প্রশাসনিক তৎপরতার নেপথ্যে রয়েছে সাম্প্রতিক এক রাজনৈতিক যোগসূত্র। দিনকয়েক আগেই মুর্শিদাবাদের বহরমপুরের এক যুবকের নাম উল্লেখ করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অনিয়ম নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানিয়েছিলেন, সাধারণ মানুষের হকের টাকা যারা নয়ছয় করছে, তাদের রেয়াত করা হবে না। মুখ্যমন্ত্রীর সেই হুঁশিয়ারির পরেই নড়েচড়ে বসে জেলা প্রশাসন এবং তড়িঘড়ি শুরু হয় এই ধরপাকড়।

তুঙ্গে রাজনৈতিক তরজা (Lakshmir Bhandar scam Murshidabad)
শাসকদলের পঞ্চায়েত নেত্রীর স্বামীর আটকের ঘটনায় স্বভাবতই অস্বস্তিতে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। যদিও তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, আইন আইনের পথে চলবে। অন্যদিকে, বিরোধী শিবির এই ঘটনাকে হাতিয়ার করে দুর্নীতির অভিযোগে সুর চড়িয়েছে। ডোমকলের সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন— প্রকল্পের টাকা আত্মসাতের এই জট কতদূর বিস্তৃত?

