Man Gets Widow Pension
Man Gets Widow Pension

Man Gets Widow Pension: পুরুষ হয়েও বিধবা ভাতা! গ্রেফতার চিকিৎসক

Bengal Liberty:

পুরুষ তবুও দুবছর ধরে নিচ্ছেন বিধবা ভাতা।নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গুরুতর তথ্য সামনে আনার পরই গ্রেফতার হল অভিযুক্ত ব্যক্তি। পেশায় হোমিওপ্যাথিক চিকিৎসক ৬৫ বছরের বৃদ্ধকে আটক করল পিংলা থানার পুলিশ। ধৃতের নাম অমলেন্দু বিকাশ মণ্ডল। সোমবার তাঁকে মেদিনীপুর জেলা আদালতের সিজেএম আদালতে তোলা হলে বিচারক তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

Man Gets Widow Pension
Man Gets Widow Pension

দু’বছর ধরে পুরুষের একাউন্টে বিধবা ভাতা

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পিংলা থানার অন্তর্গত ক্ষিরাই গ্রাম পঞ্চায়েতের যশরাজপুর গ্রামের বাসিন্দা
অমলেন্দুবাবুর বিরুদ্ধে গত প্রায় দু’বছর ধরে বিধবা ভাতার টাকা গ্রহণের অভিযোগ ওঠে। বিষয়টি প্রশাসনের নজরে আসার পরই তদন্ত শুরু হয়।

যদিও অভিযোগ অস্বীকার করে অমলেন্দুবাবুর দাবি, তিনি ২০২২ সালে বার্ধক্য ভাতার জন্য আবেদন করেছিলেন। তাঁর বক্তব্য, “আমার অ্যাকাউন্টে কীভাবে বিধবা ভাতার টাকা আসতে শুরু করল, তা আমি জানি না। বিষয়টি নজরে আসার পর পঞ্চায়েত সদস্যদের জানিয়েছিলাম। কিন্তু তখন কোনও পদক্ষেপ করা হয়নি। এখন তারই খেসারত দিতে হচ্ছে।” যদিও এ প্রসঙ্গে ক্ষিরাই গ্রাম পঞ্চায়েতের সদস্য আশীষ মাইতি বলেন, “বিষয়টি সম্পর্কে আমার কোনও ধারণা নেই।”

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury