BJP Women Ministers
BJP Women Ministers

BJP Women Ministers: পরিচারিকা থেকে ফ্যাশন ডিজাইনার! বিজেপি ক্যাবিনেটে সমাদৃত সপ্তকন্যা

Bengal Liberty :

আজ, ১ জুন লোকভবনে মন্ত্রিসভায় শপথ নিলেন ৩৫ জন মন্ত্রী (BJP Women Ministers)। তবে সবথেকে বড় চমক বিজেপির নারীশক্তিতে। ১৩ জন পূর্ণমন্ত্রী, ৩ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী এবং ১৯ জন রাষ্ট্রমন্ত্রীর মধ্যে মহিলা ব্রিগেডের সংখ্যা একলাফে ৭। পরিচারিকা থেকে ফ্যাশন ডিজাইনার, জায়গা পেলেন শুভেন্দুর মন্ত্রীসভায়।

১. গুরুদায়িত্বে অগ্নিমিত্রা পাল BJP Women Ministers

BJP Women Ministers
BJP Women Ministers

শুভেন্দুর মহিলা ব্রিগেডের অন্যতম প্রধান স্তম্ভ হলেন অগ্নিমিত্রা পাল। গত ৯ মে, ব্রিগেড গ্রাউন্ডে শপথ নিয়েছিলেন তিনি। প্রশাসনের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি দপ্তর ‘পৌর বিষয়ক ও নগর উন্নয়ন’ এবং ‘মহিলা ও শিশু কল্যাণ এবং সমাজকল্যাণ’ দপ্তরের পূর্ণ মন্ত্রী হিসেবে গুরুদায়িত্ব সামলাচ্ছেন তিনি। কাকলি ঘোষ দস্তিদার তাঁকে একদিন দর্জি বলে কটাক্ষ করেছিলেন সর্বসম্মুখে। আজ, এই অগ্নিমিত্রা পাল সামলাচ্ছেন গুরুদায়িত্ব।

 

২. রাষ্ট্রমন্ত্রী মালতী রাভা রায়

রাষ্ট্রমন্ত্রী মালতী রাভা রায়
রাষ্ট্রমন্ত্রী মালতী রাভা রায়

শপথ নিলেন কোচবিহারের তুফানগঞ্জের বিধায়ক মালতী রাভা রায়। প্রাক্তন ক্রিকেটার শিবশঙ্করকে একত্রিশ হাজারের বেশি ভোটের ব্যবধানে হারিয়ে বিধানসভায় আসেন তিনি। মালতী দেবীর এই মন্ত্রিত্ব প্রাপ্তি উত্তরবঙ্গের কর্মীদের জন্য বড় পুরস্কার।

৩. আইনজীবী মৌমিতা বিশ্বাস মিশ্র

আইনজীবী মৌমিতা বিশ্বাস মিশ্র
আইনজীবী মৌমিতা বিশ্বাস মিশ্র

প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিলেন বর্ধমান দক্ষিণের মৌমিতা বিশ্বাস মিশ্র। পেশায় আইনজীবী তিনি। এলাকায় বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক কাজের জন্য বেশ জনপ্রিয়। মহিলা মোর্চার বর্ধমানের পদাধিকারী হন।

৪. রাষ্ট্রমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী

তৃণমূলের অন্যতম মন্ত্রী শশী পাঁজাকে পরাজিত করে দাবার গুটি বদলে দিলেন পূর্ণিমা চক্রবর্তী। উত্তর কলকাতার এই জয়, ২০২৬ সালের নির্বাচনে বিজেপির অন্যতম সেরা জয়। পুরস্কার স্বরূপ তাঁকেও রাষ্ট্রমন্ত্রী করলেন মুখ্যমন্ত্রী।

রাষ্ট্রমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী
রাষ্ট্রমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী

৫. মন্ত্রী গার্গী দাস ঘোষ:

মন্ত্রী গার্গী দাস ঘোষ
মন্ত্রী গার্গী দাস ঘোষ

প্রথমবার বিধানসভায় লড়েই বাজিমাৎ করলেন কান্দির গার্গী দাস ঘোষ। তৃণমূলের প্রবীণ নেতা অপূর্ব সরকারকে দশ হাজারের বেশি ভোটের ব্যবধানে হারিয়ে প্রথমবারেই হলেন মন্ত্রী। গার্গী মূলত রাজনৈতিক পরিবারের সন্তান। তাঁর মা ছায়া ঘোষ ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত রাজ্যের ত্রাণ মন্ত্রী এবং ২০০১ থেকে ২০০৫ পর্যন্ত কৃষি বিপণন মন্ত্রী ছিলেন। মায়ের পর মেয়ে এলেন মন্ত্রিসভায়।

৬. প্রতিমন্ত্রীর চেয়ারে সুমনা সরকার

বাবা ছিলেন বিধায়ক, মেয়ে হলেন মন্ত্রী! হুগলি জেলা পরিষদের বিদায়ী সভাধিপতি রঞ্জন ধারাকে হারিয়ে রাজ্যের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন সুমনা সরকার। আবেগঘন সুমনা জানান, আজ বাবা-মা বেঁচে থাকলে সবচেয়ে খুশি হতেন। তাঁদের অসম্পূর্ণ কাজই এবার সম্পূর্ণ করতে চান সুমনা।

প্রতিমন্ত্রীর চেয়ারে সুমনা সরকার
প্রতিমন্ত্রীর চেয়ারে সুমনা সরকার

৭. পরিচারিকা থেকে সোজা মন্ত্রিত্ব! কলিতা মাঝি

কলিতা মাঝি
কলিতা মাঝি

আউশগ্রামের কলিতা মাঝির জীবন সংগ্রাম সম্পূর্ণ আলাদা। অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করে সংসার চালাতেন কলিতা। এবার শুভেন্দু সরকারের অন্যতম রাষ্ট্রমন্ত্রী! আউশগ্রামে ১ লক্ষ ৭ হাজার ৬৯২ ভোট পেয়ে তৃণমূলের শ্যাম প্রসন্ন লোহারকে হারিয়ে নজির গড়লেন করলেন লড়াকু মহিলা কলিতা মাঝি।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury