Shiuli Saha Meets Ritabrata Banerjee
Bengal Liberty: একদিকে দল বিরোধী কার্যকলাপের জন্য তৃণমূল ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহাকে বহিস্কার করছে। অপরদিকে, ঘাসফুল শিবিরের একাধিক বিধায়ক ঋতব্রতর সঙ্গে দেখা করছেন। যেমন― শিউলি সাহা।

মুকুল লবির শিউলি নতুন তৃণমূলের সৈনিক? (Shiuli Saha Meets Ritabrata Banerjee)
আবহাওয়া ভয়ঙ্কর। তৃণমূল দলটা আর থাকছে না। কারণ, মুকুল রায় লবির তৃণমূল নেত্রী শিউলি সাহা সোমবার হটাৎ-ই ছুটে যান এমএলএ হস্টেলে। সেখানে আচমকা দেখা হয় সন্দীপন সাহা এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। বিষয়টা নিয়ে সেই অর্থে মুখ খুলতে চাইলেন না শিউলিদেবী। তবে, সংবাদ মাধ্যমে তিনি জানিয়েছেন, ব্যক্তিগত কিছু কারণে তিনি হস্টেলে এসেছিলেন। সেই সূত্রে তৃণমূলের দুই বহিষ্কৃত সাংসদের সঙ্গে তাঁর দেখা হয়ে যায়।
Suvendu Adhikari: দলের বিধায়কদের সঙ্গেই বিশ্বাসঘাতকতা করছে তৃণমূল@SuvenduWB @BJP4Bengal @MamataOfficial @abhishekaitc @AITCofficial @RitabrataBanerj @bengalliberty1 #westbengal2026 #westbengalnews #suvenduadhikari #bjpwestbengal #mamatabanerjee #abhishekbanerjee #ritabrata pic.twitter.com/JD7yKj2J7B
— Bengal Liberty (@bengalliberty1) June 1, 2026

নতুন দলের সূচনা! (Shiuli Saha Meets Ritabrata Banerjee)
রাজনৈতিক মহলের মতে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের রণকৌশল মোতাবেক মহারাষ্ট্রের মতো তৃণমূল ভাঙিয়ে দলটাকে শেষ করে দেবেন। সেই জন্য বহু তৃণমূল বিধায়কের সঙ্গে তাঁর এই মুহূর্তে সরাসরি সম্পর্ক। এক্ষেত্রে হয়তো বাদ যাচ্ছেন না প্রাক্তন মন্ত্রী শিউলি সাহা। যিনি একসময় মুকুল রায়ের লবির নেত্রী হিসাবে পরিচিত ছিলেন। রাজনৈতিক মহলের মতে― হয়তো ঋতব্রতর নতুন দলে তাঁকেও দেখা যেতে পারে।

