Rajarhat Muslim Arrested
Bengal Liberty: সমাজমাধ্যমে ধর্মীয় উস্কানিমূলক ও বিদ্বেষমূলক পোস্ট এবং মন্তব্য করার অভিযোগে রাজারহাট থেকে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম এমডি ফিরোজ। মঙ্গলবার গভীর রাতে রাজারহাট থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে ধর্মীয় ভাবাবেগে আঘাত করা এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিদ্বেষ ছড়ানোর অভিযোগে এলাকার স্থানীয় বাসিন্দারা থানায় অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ এবং প্রাথমিক অনুসন্ধানের পর ফিরোজকে গ্রেফতার করা হয়। বর্তমানে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাঁর সমাজমাধ্যমের কার্যকলাপ খতিয়ে দেখা হচ্ছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সতর্ক প্রশাসন (Rajarhat Muslim Arrested)
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে কোনওভাবে বিঘ্নিত না হয়, সে বিষয়ে প্রশাসন সতর্ক রয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
এ প্রসঙ্গে বিজেপির রাজারহাট-নিউটাউন ৫ নম্বর মণ্ডলের সভাপতি শান্তনু ঘোষ বলেন, “তৃণমূলের একটি অংশ এখনও পর্দার আড়ালে থেকে অশান্তি ও বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করছে (Rajarhat Muslim Arrested)। প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে, তার জন্য তাদের ধন্যবাদ জানাই। তবে সমাজে সম্প্রীতি বজায় রাখতে সব পক্ষকেই এই ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকা উচিত।”

পুলিশ জানিয়েছে, বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে এবং প্রয়োজনে আরও আইনি পদক্ষেপ করা হবে। প্রশাসনের পক্ষ থেকেও নাগরিকদের দায়িত্বশীলভাবে সমাজমাধ্যম ব্যবহার করার আহ্বান জানানো হয়েছে, যাতে কোনও ধরনের বিভ্রান্তি, উস্কানি বা সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি না হয়।

