CM Suvendu Adhikari
Bengal Liberty, ৫ জুন :
আজ, শুক্রবার পূর্বনির্ধারিত সময় অনুযায়ী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উদ্বোধন করলেন “একটি গাছ মায়ের নামে ২০২৬” কর্মসূচির (CM Suvendu Adhikari)। এদিন সল্টলেকের নলবনে গাছ লাগিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। নলবনের মঞ্চ থেকে একাধিক মন্তব্য হুঁশিয়ারি এবং অনুরোধ করলেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, শুধুমাত্র গাছ লাগানোটাই যথেষ্ট নয়। করতে হবে যত্নও। যত্নের অভাবে গাছ লাগিয়েও কাজের কাজ কিছুই হচ্ছে না (CM Suvendu Adhikari)। পুরোটাই ” খিঁচ মেরি ফটো” হয়ে যাচ্ছে। তার পাশাপশি তিনি জানিয়ে দিলেন চলতি বছরে রাজ্যের বৃক্ষ রোপনের টার্গেট ১ কোটি ১০ লক্ষ।

পরিবেশ রক্ষায় বছরভর বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা (CM Suvendu Adhikari)
পরিবেশ সংরক্ষণ এবং মায়ের প্রতি শ্রদ্ধা, এই দুই ভাবনাকে একসূত্রে বেঁধে ২০২৪ সালের বিশ্ব পরিবেশ দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি “এক পেড় মাকে নাম” বা “একটি গাছ মায়ের নামে” কর্মসূচির সূচনা করেছিলেন। সেই উদ্যোগকেই এ বার রাজ্যজুড়ে বাস্তবায়নের পথে হাঁটল পশ্চিমবঙ্গ সরকার। স্কুলশিক্ষা ও বন দফতরের যৌথ উদ্যোগে ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস থেকে আগামী এক বছর ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে চলবে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি। শুক্রবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সল্টলেকের নলবনে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী শঙ্কর ঘোষ, শারদ্বত মুখোপাধ্যায়, বিধায়ক পীযূষ কানোরিয়া, লকেট চট্টোপাধ্যায়, মুখ্যসচিব মনোজ আগরওয়াল, মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা সুব্রত গুপ্ত-সহ একাধিক উচ্চপদস্থ সরকারি আধিকারিক। রাজ্য সরকারের আশা, পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে এবং সাধারণ মানুষকে বৃক্ষরোপণে উৎসাহিত করতে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।


