Mamata Banerjee
Mamata Banerjee

Mamata Banerjee: বৈঠক বাতিল করলেন মমতা

Bengal Liberty:

কলকাতা পুরসভায় নতুন মেয়র পদ নিয়ে কপালে ভাঁজ পড়েছিল তৃণমূলের (Mamata Banerjee)। কিন্তু মানুষের ক্ষোভ আর ডিমের আঘাতের থেকে বাঁচতে বাতিল করা হল বৈঠক। রবিবার বিকেলে ইস্টার্ন বাইপাসের ধারে তৃণমূল ভবনে ডাকা বৈঠকটি আচমকা বাতিল করলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দলীয় সূত্রে খবর, কার্যালয়ের বাইরে অশান্তির আভাস আছে। তাই বাতিল করা হল বৈঠকটি। কেবল রাজনৈতিক দল নয়, কাউন্সিলরদের ওপরেও জনতার ক্ষোভ সৃষ্টি হতে পারে। জনপ্রতিনিধিদের লক্ষ্য করে ডিম ছুড়তে পারে সাধারণ জনগণ। তাই শেষ মুহূর্তে বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হল।

Mamata Banerjee
Mamata Banerjee

ইন্ডিয়া জোটে যোগদান মমতার

বৈঠক বাতিলের নেপথ্যে রয়েছে এক কূটনৈতিক চাল। সোমবার ইন্ডিয়া জোটের হাইভোল্টজ বৈঠকে যোগ দেবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা। তার ঠিক আগের দিন কলকাতার বুকে এমন অপ্রীতিকর ঘটনা শোভাদায়ক হবে না দলনেত্রীর জন্য। তবে নতুন মেয়রের অভাব মেটাতে তৎপর দল। সর্বসমক্ষে নয়, গোপনে প্রয়োজনীয় স্বাক্ষর করার কাজ সম্পন্ন হবে বলে জানা গিয়েছে সূত্রের খবর।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury