Sandeshkhali Arms Recovery
Bengal Liberty: উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে ফের উদ্ধার হলো বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলি। ন্যাজাট থানার খড়িহাট গ্রামের একটি পুকুর থেকে পুলিশ এই অস্ত্রগুলো উদ্ধার করেছে। রাজ্য পুলিশের এসটিএফ-এর তৎপরতায় এই সাফল্য মিলেছে। গত কয়েকদিন আগে ধৃতদের জেরা করে এই অস্ত্র লুকানোর কথা জানতে পারে পুলিশ।
তদন্তে মিলল রহস্যের জট (Sandeshkhali Arms Recovery)
সন্দেশখালির বিভিন্ন জায়গায় গত কয়েকদিন ধরেই তল্লাশি চালাচ্ছে এসটিএফ। গত শনিবার শেখ শাহজাহানের ঘনিষ্ঠ কয়েকজনকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ করা হয়। ধৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতেই বৃহস্পতিবার দুপুরে খড়িহাট গ্রামে অভিযান চালায় পুলিশ। পুকুরের ভেতর থেকে জলরোধী পলিথিনে মোড়ানো দুটি বড় প্যাকেট উদ্ধার হয়। সেই প্যাকেট খুলতেই দেখা যায়, তার ভেতর লুকিয়ে রাখা ছিল প্রচুর অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও কয়েক হাজার তাজা কার্তুজ।

আতঙ্কে এলাকাবাসী, বাড়ছে তদন্তের চাপ (Sandeshkhali Arms Recovery)
পুকুরের নিচে অস্ত্র লুকিয়ে রাখার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরেই ওই পুকুরপাড়ে সন্দেহভাজন কিছু যুবকের আনাগোনা ছিল। নতুন সরকারের নির্দেশে এখন অপরাধ দমনে কড়া ব্যবস্থা নিচ্ছে পুলিশ। এই অস্ত্রগুলো কারা এনেছিল এবং এর পেছনে কোন প্রভাবশালী চক্র জড়িত রয়েছে, তা নিয়ে এখন জোর তদন্ত চলছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে এসটিএফ।

