South Africa Formation 2026
Bengal Liberty, ১১ জুন ২০২৬ : ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী(South Africa Formation 2026) ম্যাচেই মুখোমুখি হতে যাচ্ছে শক্তিশালী আয়োজক দেশ মেক্সিকো এবং বিশ্ব ফুটবলে লড়াকু দল হিসেবে পরিচিত দক্ষিণ আফ্রিকা। বর্ণবৈষম্য শাসনের অবসানের পর ১৯৯২ সালে আন্তর্জাতিক ফুটবলে পুনর্জন্ম হয় দক্ষিণ আফ্রিকা জাতীয় ফুটবল দলের, যাদের ফুটবলপ্রেমীরা ভালোবেসে ডাকেন ‘বাফানা বাফানা’ (দ্য বয়েজ) নামে। ১৯৯৬ সালে আফ্রিকা কাপ অব নেশনস (AFCON) জয় করা দলটি এ নিয়ে পঞ্চমবারের মতো ফিফা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করল।
বিচ্ছিন্নতা ও পুনর্জন্মের যুগ(South Africa Formation 2026)
কয়েক দশক ধরে দক্ষিণ আফ্রিকার ফুটবল বর্ণবৈষম্যের কালো ছায়ায় ঢাকা ছিল। ১৯১০ সালে শ্বেতাঙ্গ নিয়ন্ত্রিত ‘ফুটবল অ্যাসোসিয়েশন অব সাউথ আফ্রিকা’ ফিফার স্বীকৃতি পেলেও, বর্ণবাদী নীতির কারণে আন্তর্জাতিক অঙ্গনে নিষিদ্ধ ছিল দেশটি। অবশেষে ১৯৭৬ সালে ফিফা আনুষ্ঠানিকভাবে দক্ষিণ আফ্রিকাকে বহিষ্কার করে।

১৯৯১ সালে বর্ণবৈষম্যের অবসান ঘটলে সব বর্ণ ও জাতির সমন্বয়ে গঠিত হয় ‘সাউথ আফ্রিকান ফুটবল অ্যাসোসিয়েশন’ (SAFA) এবং দলটি পুনরায় ফিফার সদস্যপদ ফিরে পায়। এরপর ১৯৯২ সালের ৭ জুলাই ডারবানে ক্যামেরুনকে ১-০ গোলে পরাজিত করে দীর্ঘ নির্বাসন কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলে ঐতিহাসিক প্রত্যাবর্তন ঘটায় ‘বাফানা বাফানা’।
কোচের ভূমিকা ও কৌশল(South Africa Formation 2026)
দীর্ঘ ১৬ বছর পর আবারও বিশ্বকাপের মূল পর্বে প্রবেশ করল ‘দ্য বয়েজ’। এর আগে ২০১০ সালে আয়োজক দেশ হওয়া সত্ত্বেও গোল ব্যবধানে পিছিয়ে থেকে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল আফ্রিকানদের। এবার দলের গুরুদায়িত্ব রয়েছে অভিজ্ঞ বেলজিয়ান কোচ হুগো ব্রুসের কাঁধে। ক্যামেরুনকে ২০১৭ সালে আফ্রিকা কাপ অব নেশনস জেতানো এই মাস্টারমাইন্ড ক্লাব ফুটবলে ব্রুগা, অ্যান্ডারলেখট ও কেআরসি গেঙ্কের মতো বিখ্যাত ক্লাবেও কোচিং করিয়েছেন।

হুগো ব্রুস সাধারণত ৪-২-৩-১ ফরমেশনে দল সাজাতে পছন্দ করেন। তবে প্রতিপক্ষ ও ম্যাচের পরিস্থিতি অনুযায়ী মাঝে মাঝে তাকে ৪-৩-৩ ফরমেশনের সাহায্য নিতেও দেখা যায়। রক্ষণভাগ সামলে দ্রুত কাউন্টার অ্যাটাকে যাওয়াই তার মূল স্ট্র্যাটেজি।
বিশ্বকাপের সম্ভাব্য একাদশ
প্রধান কোচ হুগো ব্রুসের অধীনে দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য প্রথম একাদশটি মূলত ঘরোয়া লিগের ক্লাব মামেলোদি সানডাউনস এবং অরল্যান্ডো পাইরেটসের খেলোয়াড়দের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। ৪-২-৩-১ ফরমেশনে
তাদের সম্ভাব্য একাদশ(South Africa Formation 2026)
গোলরক্ষক ও অধিনায়ক: রনওয়েন উইলিয়ামস
ডিফেন্ডার: খুলিসো মুদাউ, ইমে ওকোন, মোথোবি মভালা, অব্রে মোদিবা
ডিফেন্সিভ মিডফিল্ডার: তেবোহো মোকোয়েনা, স্পেহেলেলো সিতোলে
অ্যাটাকিং মিডফিল্ডার: শেপাং মোরেমি, থেম্বা জোয়ানে, অসউইন অ্যাপোলিস
স্ট্রাইকার: লাইল ফস্টার
বিশ্বকাপের মঞ্চে দক্ষিণ আফ্রিকার এই সোনালী প্রজন্ম কতটা চমক দেখাতে পারে, এখন সেটাই দেখার বিষয়। তারা কি পারবে বিশ্বমঞ্চে নতুন কোনো ইতিহাস লিখতে? নাকি ২০১০ সালের মতোই গ্রুপ পর্বেই ভেঙে যাবে বাফানা বাফানার স্বপ্ন?

