Suvendu Adhikari
Bengal Liberty:
উত্তরবঙ্গ উন্নয়নের আশায় মালদহে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। দুই দিনাজপুর, মালদহ সহ মুশির্দাবাদ জেলার বিকাশ সংক্রান্ত বৈঠক করবেন তিনি। আগামীকাল, মালদহ কলেজ অডিটোরিয়ামে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ড. সুকান্ত মজুমদার। উন্নয়নের আশায় মালদহবাসী। মূলত চার জেলার সার্বিক উন্নয়ন, সরকারি প্রকল্পের রূপায়ণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পর্যালোচনাই বৈঠকের মূল আকর্ষণ।

একাধিক উন্নয়ন উপকার
আজ, কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বাসভবনে সৌজন্য সাক্ষাতে উপস্থিত হন মুখ্যমন্ত্রী। নীতি আয়োগের বৈঠক সেরে সুকান্তের বাড়িতে আসেন শুভেন্দু। আগামীকাল, চার জেলার প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক চলবে। মালদহ কলেজ অডিটোরিয়ামে মুখ্যমন্ত্রীর বৈঠক ঘিরে সাজোসাজো রব। শুভেন্দুর বৈঠককে ঘিরে সাজানো হহয়েছে মালদহ বিমানবন্দর। সূত্রের খবর, মালদহ বিমানবন্দরে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার নামবে। সেখান থেকে কনভয় পৌঁছবে মালদহ কলেজ অডিটোরিয়ামে।

মুখ্যমন্ত্রীর আগমনকে ঘিরে একাধিক প্রত্যাশা মালদহবাসীর মধ্যে। প্রসিদ্ধ আম শিল্প ও রেশম শিল্পের উন্নয়নের আশায় রয়েছে বাসিন্দারা। তবে, বিমানবন্দর সংস্কার নিয়ে আশাবাদী বিজেপি বিধায়ক অম্লান ভাদুড়ি। আগামীকাল, বৈঠকে ঝুলিভর্তি কোন উপহার আনবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু, তা নিয়ে জল্পনা চলছে।
Eta copy te jabe

