SA Vs Mex Match Preview
Bengal Liberty, ১১ জুন ২০২৬ : অবসান হলো দীর্ঘ প্রতীক্ষার। আর মাত্র কিছুক্ষণ পরেই, ভারতীয় সময় রাত(SA Vs Mex Match Preview) ১২:৩০ মিনিটে মুখোমুখি হতে যাচ্ছে ২০১০ সালের আফ্রিকা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের দুই প্রতিদ্বন্দ্বী। তবে এবার মঞ্চটা ভিন্ন—২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচ! মুখোমুখি হচ্ছে স্বাগতিক মেক্সিকো এবং ‘বাফানা বাফানা’ খ্যাত দক্ষিণ আফ্রিকা।

ক্লাসিক ফর্মেশনের পাশাপাশি নিজেদের রণকৌশলে কিছু পরিবর্তন এনেছে দুই দলই। অভিজ্ঞ ও তরুণের মিশ্রণে সেরা একাদশ নিয়েই মাঠে নামছে তারা। চলুন এক নজরে দেখে নেওয়া যাক দুই দলের চূড়ান্ত প্রথম একাদশ
মেক্সিকো (ফর্মেশন: ৪-৩-৩)(SA Vs Mex Match Preview)
গোলরক্ষক: রাঙ্গেল
ডিফেন্ডার: সানচেস, মন্টেস, ভাসকেস, গায়ার্দো
মিডফিল্ডার: গুতিয়েরেস, আলভারেজ, ফিদালগো
ফরোয়ার্ড: আলভারাদো, হিমেনেস, কুইনোনেস

দক্ষিণ আফ্রিকা (ফর্মেশন: ৪-২-৩-১)(SA Vs Mex Match Preview)
গোলরক্ষক: রনওয়েন উইলিয়ামস
ডিফেন্ডার: মুদাউ, ওকন, এমবোকাজি, মোদিবা
মিডফিল্ডার: সিথোলে, মোকোয়েনা, জোয়ানে, মোরেমি
ফরোয়ার্ড: লাইল ফস্টার
ফিরে দেখা ইতিহাস: ২০১০ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। দীর্ঘ ১৬ বছর পর আবারও বিশ্বকাপের মহামঞ্চে একে অপরের মুখোমুখি দুই দল। এ যেন সেই চেনা ইতিহাসেরই এক নতুন পুনরাবৃত্তি! শেষ পর্যন্ত মেক্সিকোর ঘরের মাঠে কারা হাসবে শেষ হাসি? সেদিকেই তাকিয়ে রয়েছে ফুটবল বিশ্ব।
আরো পড়ুন:- Suvendu Adhikari: মালদহ সফরে আসছেন মুখ্যমন্ত্রী! উন্নয়নের আশায় মালদহবাসী

