CM Suvendu Adhikari
Bengal Liberty: ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে চলতে পশ্চিমবঙ্গ পুলিশকে আরও দক্ষ, প্রযুক্তিনির্ভর ও আধুনিক করে গড়ে তোলার পদক্ষেপ নিল রাজ্য সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীন রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ের (Rashtriya Raksha University) সঙ্গে মউ স্বাক্ষর করল পশ্চিমবঙ্গ পুলিশ (CM Suvendu Adhikari)। নবান্নে বুধবার এই চুক্তি স্বাক্ষরের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, পুলিশের প্রশিক্ষণ, সাইবার দক্ষতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং কর্মীদের পেশাদারিত্ব উন্নয়নের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি দীর্ঘদিন ধরে প্রশিক্ষণপ্রাপ্ত ১৬ হাজার কনস্টেবলকে দ্রুত কাজে লাগানোর আশ্বাসও দিয়েছেন তিনি।

সাইবার দক্ষতা বৃদ্ধিতে জোর মুখ্যমন্ত্রীর (CM Suvendu Adhikari)
বুধবার নবান্নে রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর কল্পেশ এইচ ওয়ান্ড্রার সঙ্গে আনুষ্ঠানিকভাবে MoU স্বাক্ষর করেন রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা। এই চুক্তির আওতায় পশ্চিমবঙ্গ পুলিশ উন্নত প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা, সাইবার সুরক্ষা সংক্রান্ত দক্ষতা বৃদ্ধি এবং বিভিন্ন অ্যাকাডেমিক প্রোগ্রামের সুবিধা পাবে। মুখ্যমন্ত্রী জানান, ২০২৫ সালের নভেম্বর মাসেই এই বিষয়ে প্রস্তাব এসেছিল। তবে তৎকালীন সরকার বিষয়টিকে গুরুত্ব দেয়নি বলেই তাঁর দাবি। শুভেন্দুর কথায়, একসময় পশ্চিমবঙ্গ পুলিশের দক্ষতা আন্তর্জাতিক স্তরেও প্রশংসিত হতো, কিন্তু সেই সক্ষমতাকে দীর্ঘদিন ধরে যথাযথভাবে কাজে লাগানো হয়নি। নতুন উদ্যোগের মাধ্যমে সেই হারানো গৌরব ফিরিয়ে আনার লক্ষ্যেই এগোচ্ছে সরকার।

১৬ হাজার প্রশিক্ষিত কনস্টেবলকে কাজে লাগানোর আশ্বাস (CM Suvendu Adhikari)
মুখ্যমন্ত্রী জানান, নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও গতিশীল করার কাজ চলছে। ইতিমধ্যেই প্রশিক্ষণপ্রাপ্ত প্রায় ১৬ হাজার কনস্টেবল বিভিন্ন কারণে নিয়োগের অপেক্ষায় রয়েছেন। তাঁদের দ্রুত কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।একইসঙ্গে আধুনিক সরঞ্জাম, উন্নত প্রযুক্তি এবং বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে রাজ্য পুলিশকে আরও স্বনির্ভর করে তোলার পরিকল্পনার কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে যাতে কেন্দ্রীয় বাহিনীর উপর নির্ভরশীলতা কমে এবং রাজ্যের নিজস্ব পুলিশ বাহিনী আরও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারে, সেই লক্ষ্যেই এই আধুনিকীকরণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।



