Weather Alert
Bengal Liberty : টানা গরম আর অস্বস্তিকর আবহাওয়ার মাঝে অবশেষে স্বস্তির খবর শোনাল আবহাওয়া দফতর (Weather Alert)। রাজ্যের উপর সক্রিয় ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে আগামী কয়েকদিন বৃষ্টি বাড়ার সম্ভাবনা আছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে, অন্যদিকে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ফলে দীর্ঘ প্রতীক্ষার পর বর্ষা এবার আরও সক্রিয় রূপে ধরা দিতে চলেছে বাংলাজুড়ে (Weather Alert)।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Alert)
দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ ঘটলেও গত কয়েকদিন ধরে অনেক জায়গাতেই বৃষ্টির দেখা মেলেনি। তবে বৃহস্পতিবার থেকে আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলির জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা। অন্যান্য জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের ৬ জেলায় ঝড়-বৃষ্টির জন্য হলুদ সতর্কতা।

উত্তরবঙ্গের আবহাওয়া (Weather Alert)
উত্তরবঙ্গে বর্ষা আরও বেশি সক্রিয় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই দুই জেলার জন্য জারি করা হয়েছে কমলা সতর্কতা। এছাড়া দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির দাপট বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, জারি হয়েছে কমলা সতর্কতা।



