suruchi sangha
Bengal Liberty : এলআইসির ২১ কাঠা জমি জবরদখল করে সুরুচি সংঘের দুর্গাপুজো করার অভিযোগ উঠেছিল বিশ্বাস ব্রাদার্সের বিরুদ্ধে (suruchi sangha)। অরূপ এবং স্বরূপ দুই ভাই শ্রীঘরে যাওয়ার পর নিজেদের সেই জমি পুনরুদ্ধারের জন্য ৬ জুন আলিপুর থানার দ্বারস্থ হয় বিমা সংস্থার আধিকারিকরা। আজ, শনিবার সুরুচি সংঘকে নোটিস দিল এলআইসি। এলআইসির আইনজীবীর পক্ষ থেকে ক্লাবকে আগামী ১৮ জুলাইয়ের মধ্যে জায়গা খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই সেই নোটিস ক্লাবের দেওয়ালে সাঁটিয়ে দেওয়া হয়েছে। নোটিসে স্পষ্ট জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশ না-মানা হলে আরও কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে। অতঃপর এই ঘটনায় সুরুচি সংঘের পুজোর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে (suruchi sangha)।

জমি নিয়ে নতুন বিতর্ক (suruchi sangha)
দক্ষিণ কলকাতার অন্যতম জনপ্রিয় দুর্গাপুজোর আয়োজক সুরুচি সংঘ দীর্ঘদিন ধরেই প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস এবং তাঁর ভাই স্বরূপ বিশ্বাসের সঙ্গে যুক্ত। সম্প্রতি হেনস্তা, তোলাবাজি-সহ একাধিক অভিযোগে স্বরূপ বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশ। তার পরেই উত্তেজিত জনতার একাংশ সুরুচি সংঘ ক্লাবে ঢুকে ভাঙচুর চালায় বলে অভিযোগ ওঠে। এই পরিস্থিতির মধ্যেই নতুন করে সামনে এসেছে জমি দখলের বিতর্ক। এলআইসির দাবি, তাদের মালিকানাধীন প্রায় ২১ কাঠা জমি দীর্ঘদিন ধরে বেআইনিভাবে দখল করে রাখা হয়েছে। অভিযোগ, ওই জমিকে ঘিরে ক্লাবের পরিকাঠামো গড়ে তোলা হয়েছে এবং সেখানেই প্রতিবছর সুরুচি সংঘের দুর্গাপুজোর আয়োজন করা হয়। সেই জমি উদ্ধার করতে তৎপর এলআইসি।

দুর্নীতির অভিযোগ ঘিরে বাড়ছে বিতর্ক (suruchi sangha)
সুরুচি সংঘকে কেন্দ্র করে ইতিমধ্যেই একাধিক গুরুতর অভিযোগ সামনে এসেছে। স্থানীয়দের দাবি, বিভিন্ন সরকারি সামগ্রী ঘুরপথে ক্লাবে আনা হতো। ক্লাব চত্বরে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ সরকারি পানীয় জল ‘প্রাণধারা’-এর বোতল উদ্ধার হওয়ার অভিযোগ উঠেছে। পাশাপাশি, ত্রাণ বিতরণের জন্য সংরক্ষিত বিপুল সংখ্যক শাড়িও সেখানে পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন :
Parna Ghosh: স্বামীর বিরুদ্ধে অভিযোগের আবহে বোলপুর পুরসভার চেয়ারম্যান পদে ইস্তফা পর্ণা ঘোষের


