Algeria vs Messi
Bengal Liberty, ২০ জুন ২০২৬ : গত ১৭ জুন, বুধবার, বিশ্বকাপের(Algeria vs Messi) প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ৩-০ গোলে আলজেরিয়াকে পরাজিত করে দুর্দান্ত সূচনা করে। সেই জয়ের অন্যতম নায়ক ছিলেন ফুটবল বিশ্বের মহাতারকা লিওনেল মেসি । ম্যাচে হ্যাটট্রিক করে তিনি বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় জার্মানির মিরোস্লা ক্লোজের সঙ্গে যৌথভাবে ১৬ গোলের মালিক হন।

তবে ম্যাচের ফলাফল ও মেসির রেকর্ড গড়ার আনন্দের মাঝেই নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। আলজেরিয়া ফুটবল ফেডারেশন মেসি এবং ম্যাচের রেফারিং নিয়ে প্রশ্ন তুলে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে। বিশেষ করে পোল্যান্ডের রেফারি সাজাইমন মারকিনিয়াকের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে।
মেসি ও রেফারির বিরুদ্ধে অভিযোগ(Algeria vs Messi)
ম্যাচ চলাকালীন আর্জেন্টিনা ১-০ ব্যবধানে এগিয়ে থাকার সময় আলজেরিয়ার অধিনায়ক আইসা মান্ডির কাছে বলের নিয়ন্ত্রণ ছিল। অভিযোগ অনুযায়ী, পিছন দিক থেকে বল কেড়ে নেওয়ার চেষ্টা করতে গিয়ে মেসি মান্ডিকে ফাউল করেন। রেফারি ফাউলের বাঁশি বাজালেও মেসিকে কোনো কার্ড দেখাননি।


আলজেরিয়ার দাবি, রিপ্লেতে দেখা যায় মেসির বুটের স্টাড মান্ডির ডান পায়ের কাফ মাসল ও আখিলিস টেনডনের মাঝামাঝি অংশে লাগে। তাদের অভিযোগ, ঘটনাটি গুরুতর হলেও রেফারি কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেননি এবং ভিএআর পর্যালোচনাও করা হয়নি।
আলজেরিয়ার পদক্ষেপ(Algeria vs Messi)
এই ঘটনার পর আলজেরিয়া ফুটবল ফেডারেশন রেফারি ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে সরাসরি ফিফার কাছে অভিযোগ দায়ের করেছে। এ বিষয়ে আলজেরিয়া দলের এক কর্মকর্তা বলেন—
“আমাদের মূল প্রশ্ন হলো, এমন একটি ট্যাকলের পর কেন লিওনেল মেসিকে লাল কার্ড দেখানো হলো না? তিনি মেসি বলেই কি রেফারির এই সিদ্ধান্ত? অন্য কোনো খেলোয়াড় হলে কি একই সিদ্ধান্ত নেওয়া হতো? আমরা ফিফার কাছে অভিযোগ জমা দিয়েছি এবং আশা করছি বিষয়টি যথাযথভাবে তদন্ত করা হবে।”
আগেও উঠেছে একই ধরনের অভিযোগ(Algeria vs Messi)
তবে মেসিকে ঘিরে এমন বিতর্ক এই প্রথম নয়। অতীতেও বিভিন্ন ম্যাচে তাঁর বিরুদ্ধে হওয়া বা তাঁর করা কিছু ফাউল নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে এক ম্যাচে মেসির একটি ফাউল রেফারি উপেক্ষা করেছেন বলে অভিযোগ উঠেছিল। এছাড়া আর্জেন্টিনা ও নেদারল্যান্ডসের মধ্যকার বহুল আলোচিত কোয়ার্টার ফাইনাল ম্যাচেও একাধিক বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়েছিল।
আরো পড়ুন:- Sheikh Alauddin: জেলায় জেলায় ‘ডিম থেরাপি’, জনরোষের মুখে তৃণমূল নেতা


এখন দেখার বিষয়, ফিফা এই অভিযোগের ভিত্তিতে কোনো তদন্ত বা পদক্ষেপ গ্রহণ করে কি না। অন্যথায়, বিষয়টি নিয়ে ফুটবল মহলে নতুন করে বিতর্কের জন্ম নিতে পারে।


