Bengal Liberty, ২০ জুন ২০২৬ : শনিবার সকালে হাইতির বিরুদ্ধে ৩-০ গোলের জয়ের পর আত্মবিশ্বাসে(Neymar Comeback) ভরপুর ব্রাজিল শিবির। জয়ের ধারা বজায় রাখতে ২৫ জুন ভারতীয় সময় ভোর ৩:৩০ মিনিটে গ্রুপ ‘সি’-এর শেষ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। তবে ম্যাচের আগেই ব্রাজিল সমর্থকদের জন্য এসেছে সুখবর। চোট কাটিয়ে স্কটল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামতে প্রস্তুত তারকা ফুটবলার নেইমার ।

মরক্কোর বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলতে না পারলেও নিউ ইয়র্ক–নিউ জার্সি স্টেডিয়ামে উপস্থিত ছিলেন নেইমার। হাইতির বিরুদ্ধে ম্যাচের আগে অনুশীলন করলেও শেষ পর্যন্ত তাঁকে মাঠে নামানো হয়নি। তবে এখন তিনি প্রায় সম্পূর্ণ সুস্থ এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলতে প্রস্তুত। নকআউট পর্বের আগে তাঁর প্রত্যাবর্তন ব্রাজিল শিবিরের বড় স্বস্তির কারণ বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।
আরও খবর
নেইমারের চোট(Neymar Comeback)
প্রায় এক মাস আগে শেষবার প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছিলেন নেইমার। স্যান্টোসের হয়ে খেলতে গিয়ে কাফ মাসলে চোট পান তিনি। সেই চোটের কারণে জাতীয় দলে তাঁর প্রত্যাবর্তন নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছিল। যদিও ব্রাজিল দলে ডাক পাওয়ার পর থেকেই সমর্থকদের নজর ছিল তাঁর ফিটনেসের দিকে।


হাইতির বিরুদ্ধে ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা থাকলেও পরে জানানো হয়, তিনি এখনও পুরোপুরি ম্যাচ-ফিট নন। মরক্কোর বিরুদ্ধে ম্যাচে তাঁকে ডাগআউটে দেখা গিয়েছিল। অন্যদিকে, হাইতির বিরুদ্ধে ব্রাজিলের ম্যাচ চলাকালীন তিনি নিউ জার্সিতে থেকে পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যান।
ম্যাচ শেষে ব্রাজিল কোচ আন্সেলোত্তি নেইমারের শারীরিক অবস্থা সম্পর্কে বলেন “নেইমার আগামীকাল আলাদা করে অনুশীলন করবে। সোমবার থেকে সে দলের সঙ্গে যোগ দেবে। স্কটল্যান্ড ম্যাচে তাকে পাওয়া যাবে।”
নেইমার ফিরলেও অনিশ্চিত রাফিনহা(Neymar Comeback)
আগামী ২৫ জুন মায়ামিতে গ্রুপ ‘সি’-এর শেষ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। তবে নেইমারের প্রত্যাবর্তনের সুখবরের মাঝেও দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছেন রাফিনহা ।
হাইতির বিরুদ্ধে ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন ব্রাজিলের এই তারকা উইঙ্গার। আন্সেলোত্তি জানিয়েছেন, মেডিক্যাল পরীক্ষার আগে তাঁর চোটের মাত্রা সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। ফলে নকআউট পর্বে তাঁকে কবে পাওয়া যাবে, তা এখনও স্পষ্ট নয়।


নেইমারের প্রত্যাবর্তন ব্রাজিল শিবিরে স্বস্তি ফিরিয়ে আনলেও রাফিনহার চোট দলকে কিছুটা হলেও চিন্তায় রাখছে। বিশ্বকাপের নকআউট পর্বের আগে ব্রাজিলের শক্তি কতটা বাড়বে বা কমবে, এখন সেদিকেই নজর থাকবে সমর্থকদের।


