Suvendu Adhikari
Suvendu Adhikari

Suvendu Adhikari: প্রধানমন্ত্রীকে ধন্যবাদ শুভেন্দুর! কটাক্ষের ইঙ্গিত পূর্ব সরকারকেও

Bengal Liberty: 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে বঙ্গে ফিরল যোগ দিবস। আন্তর্জাতিক যোগ দিবসে রেড রোড থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি বলেন, “বঙ্গে যোগ ফিরে এল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন ও শ্রদ্ধা। ২ লক্ষ ৫৭ হাজার মানুষ যোগের জন্য রেজিস্ট্রেশন করেছিলেন। আগে সরকারি উদ্যোগ ছিল না। তার কারণ আপনাদের অজানা নয়।”

Suvendu Adhikari
Suvendu Adhikari

প্রাক্তন সরকারকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Suvendu Adhikari

১২ তম আন্তর্জাতিক যোগ দিবস পালন হল দেশ তথা বিশ্বজুড়ে। মহানগরীতে উপস্থিত ছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যোগ দিবস শুরু হওয়ার আগে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর। শুভেন্দু বলেন, “যোগ পশ্চিমবঙ্গের পুরোনো সংস্কৃতি। বঙ্গে যোগ ফিরে এল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অনেক অভিনন্দন ও শ্রদ্ধা।” একই সঙ্গে প্রাক্তন সরকারকেও কটাক্ষ করেছেন তিনি। অভিযোগের সুরে জানান, ” আগে সরকারি উদ্যোগ ছিল না তার কারণ আপনাদের অজানা নয়।”

Suvendu Adhikari
Suvendu Adhikari

২০১৪ সালের ১১ ডিসেম্বর যোগ দিবসকে স্বীকৃতি দিয়েছে রাষ্টসংঘ। এরপর থেকে বিশ্বজুড়ে ২১ জুন তারিখ আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালিত হচ্ছে। এ দিন প্রধানমন্ত্রী জানান, “গোটা বিশ্বকে এক করে দিয়েছে যোগ। আজ গোটা বিশ্বে যোগ সমাদৃত হয়েছে। ১৯২টি দেশে সারম্বরে উৎযাদিপ হচ্ছে যোগ দিবস। বয়সকালে সুস্থ থাকতে সাহায্য করে যোগ। যোগ জীবনে চেতনার প্রকাশ ঘটায়।” ২১ জুনকে বিশ্বের সবথেকে বড় উৎসবের দিন বলে উল্লেখ করেন মোদি।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury