Aroop Biswas
Bengal Liberty : আত্মীয়ের সঙ্গে বিজেপির প্রত্যক্ষ যোগ থাকলেও বিচারে তার কোনও প্রভাব পড়বে না, এমনই আস্থার ছবি দেখা গেল কলকাতা হাইকোর্টে (Calcutta High court)। ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচন সংক্রান্ত একটি পিটিশন মামলার শুনানিতে খোদ বিচারপতি তাঁর দাদার বিজেপি-যোগের কথা অকপটে স্বীকার করে নিলেও, মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী স্পষ্ট জানিয়ে দিলেন, বিচারব্যবস্থা ও স্বয়ং বিচারপতির ওপর তাঁদের অগাধ আস্থা রয়েছে (Calcutta High court)।

“দাদা বিজেপির মুখপাত্র”, অকপট বিচারপতিকে পূর্ণ সমর্থন কল্যাণের (Calcutta High court)
মামলার শুনানির ঠিক শুরুতেই এক বিরল সততা ও দায়িত্ববোধের দৃষ্টান্ত স্থাপন করেন বিচারপতি গৌরাঙ্গ কান্ত। মূল মামলায় প্রবেশের আগেই তিনি এজলাসে জানান, তাঁর দাদা ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় মুখপাত্র। পরবর্তীতে যাতে এই নিয়ে কোনও অনাকাঙ্ক্ষিত বিতর্ক বা আইনি জটিলতা তৈরি না হয়, সেই ব্যক্তিগত কর্তব্যবোধ থেকেই তিনি আগাম এই তথ্য প্রকাশ্যে আনেন এবং জানতে চান এতে কারও কোনও আপত্তি রয়েছে কিনা। এর উত্তরে মমতার আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় নির্দ্বিধায় জানিয়ে দেন, বিচারপতির প্রতি তাঁর পূর্ণ শ্রদ্ধা রয়েছে।



