Iran News
Bengal Liberty, ২২ জুন ২০২৬ : মধ্যপ্রাচ্যে চলমান(Iran News) সংঘাতের আবহে ইরানে ব্যাপক ধরপাকড়ের খবর সামনে এসেছে। যুদ্ধ পরিস্থিতিতে শত্রু রাষ্ট্রকে তথ্য সরবরাহ এবং রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে ৩,৩০০-রও বেশি নাগরিককে গ্রেফতার করেছে ইরান সরকার বলে দাবি করেছে দেশটির বিচার বিভাগ।
ঘরের শত্রু বিভীষণ(Iran News)
ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গির সংবাদমাধ্যমকে জানিয়েছেন, দেশদ্রোহিতা, বিদেশি শক্তিকে সহযোগিতা এবং রাষ্ট্রবিরোধী প্রচারের অভিযোগে এখনও পর্যন্ত মোট ৩,২৯২ জনকে আটক করা হয়েছে।

তাঁর দাবি, গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে ৬৮৪ জনের বিরুদ্ধে সরাসরি ইজরায়েলকে সহায়তা করার অভিযোগ রয়েছে। এছাড়া রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগে ১,২৫৮ জনকে গ্রেফতার করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে ১,০৬১ জনের বিরুদ্ধে ইতিমধ্যেই চার্জশিট দাখিল করা হয়েছে। দেশদ্রোহিতার সন্দেহে বহু ব্যক্তির সম্পত্তিও বাজেয়াপ্ত করা হয়েছে বলে দাবি করেছে প্রশাসন।
মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ(Iran News)
অন্যদিকে, ইরানের এই পদক্ষেপের বিরুদ্ধে সরব হয়েছে একাধিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন। তাদের অভিযোগ, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগকে হাতিয়ার করে ভিন্নমতাবলম্বীদের দমন করা হচ্ছে।
মানবাধিকার কর্মীদের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত গ্রেফতার, সম্পত্তি বাজেয়াপ্তকরণ এবং মৃত্যুদণ্ডের মাধ্যমে বিরোধী কণ্ঠস্বরকে


স্তব্ধ করার চেষ্টা করছে সরকার। নরওয়ে-ভিত্তিক একটি মানবাধিকার সংগঠনের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে ৮ জুন পর্যন্ত ইরানে অন্তত ৪০ জন বন্দীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, যাঁদের মধ্যে কয়েকজন বিক্ষোভকারীও রয়েছেন বলে দাবি করা হয়েছে।
আন্তর্জাতিক মহলে বিতর্ক(Iran News)
ইরানের এই পদক্ষেপকে ঘিরে আন্তর্জাতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একদিকে সরকার জাতীয় নিরাপত্তার স্বার্থে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলছে, অন্যদিকে মানবাধিকার সংগঠনগুলি এটিকে নাগরিক স্বাধীনতার উপর আঘাত বলে উল্লেখ করছে।
ফলে প্রশ্ন উঠছে, জাতীয় নিরাপত্তা রক্ষার নামে গৃহীত এই পদক্ষেপ কতটা ন্যায়সঙ্গত এবং মানবাধিকার সংক্রান্ত উদ্বেগগুলির যথাযথ জবাব দিতে পারবে কি না ইরান সরকার। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক কূটনৈতিক মহলেও আলোচনা অব্যাহত রয়েছে।



