Suvendu Adhikari
Bengal Liberty:
পার্ক সার্কাসের এই এলাকার নতুন নাম হয় ‘গোপাল মুখোপাধ্যায় রোড’, গোপাল পাঁঠার নামে। এই প্রসঙ্গে সমালোচনা করেছেন বর্তমান বিরোধী দলনেতা ঋতব্রত। পাল্টা ঋতব্রতকে কমিউনিস্ট মনস্ক কথা বলতে বাধা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী বলেন, “এই কলকাতায় মোঘল, পাঠানের নামে কোনও নাম থাকবে না।”

সোহরাওয়ার্দি অ্যাভিনিউয়ের নাম বদল নিয়ে সমালোচনা করেন বিরোধী দলনেতা। পার্ক সার্কাসের এই এলাকার নতুন নাম হয় ‘গোপাল মুখোপাধ্যায় রোড’, গোপাল পাঁঠার নামে। সোহরাওয়ার্দি নাম বদল নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু বলেন, “আমিও যখন সেভেন পয়েন্ট দিয়ে যাতায়াত করি তখন দেখলাম সোহরাওয়ার্দি অ্যাভিনিউয়ের নাম। সোহরাওয়ার্দির নাম তো থাকবে না। যদি মনে করেন ড. এপিজে আব্দুল কালামের মতো প্রকৃত দেশ ও রাষ্ট্র ভক্তকে সম্মান দেওয়ার থাকে তথ্য দেব, মর্যাদা দেব।


