Janta Darbar
Bengal Liberty: সাধারণ মানুষের সমস্যা সমাধানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ‘জনতার দরবার’ কর্মসূচি আজ পঞ্চম দিনে পদার্পণ করল। সল্টলেকের দলীয় কার্যালয়ে আয়োজিত এই কর্মসূচিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ তাদের অভাব-অভিযোগ নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন।
আজকের দরবারের উল্লেখযোগ্য কিছু ঘটনা ভোট পরবর্তী হিংসা ও সিআইডি তদন্তের দাবি (Jantar Darbar)
অশোকনগর ও উলুবেড়িয়া থেকে ভোট পরবর্তী হিংসার শিকার একাধিক ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যরা মুখ্যমন্ত্রীর কাছে এসেছেন। উলুবেড়িয়ার চিরঞ্জিত বারুই, যিনি গত ৪ মে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের প্রাণঘাতী হামলার শিকার হয়ে বর্তমানে চলনশক্তিহীন, তাঁর পরিবার পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সিআইডি তদন্তের দাবি জানিয়েছে।
সম্পত্তি দখলের অভিযোগ (Jantar Darbar)
ভবানীপুরের হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাসিন্দা রঞ্জনা হাজরা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে অভিযোগ করেছেন যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই অজিত বন্দ্যোপাধ্যায় গত ১৫ বছরে তাঁর পৈতৃক সম্পত্তি দখল করেছেন এবং তাঁদের পারিবারিক কনস্ট্রাকশন ব্যবসাও বন্ধ করে দিয়েছেন। রঞ্জনাদেবী মুখ্যমন্ত্রীর কাছে নিজের জমি পুনরুদ্ধার এবং শান্তিতে বসবাসের আর্জি জানিয়েছেন।

কালীগঞ্জ কাণ্ডে দ্রুত পদক্ষেপ (Jantar Darbar)
গত কাল বিধানসভায় কালীগঞ্জের ঘটনায় মৃত শিশুর মা মুখ্যমন্ত্রীর কাছে বিচারের আর্জি জানিয়েছিলেন। ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জোর দিয়ে বলেছেন, রাজ্যে এখন আইনের শাসন চলছে এবং পুলিশ প্রশাসনিক নিয়ম মেনেই কাজ করছে।

আশা ও আশীর্বাদ (Jantar Darbar)
অশোকনগরের দশম শ্রেণীর ছাত্রী সুইটি মণ্ডল আগামী দিনে ডিফেন্সে চাকরির স্বপ্ন নিয়ে মুখ্যমন্ত্রীকে নিজের হাতে আঁকা ছবি উপহার দিতে এবং আশীর্বাদ নিতে এসেছে।

নিগ্রহ ও অভাবের অভিযোগ (Jantar Darbar)
অশোকনগরের বাসিন্দা রানি মণ্ডল বিজেপি করার অপরাধে বাবাকে মিথ্যা মামলায় জেল খাটানো ও এলাকার তৃণমূল নেত্রী জয়া দত্তের হুমকির অভিযোগ জানিয়েছেন। এছাড়া তৃণমূল কর্মীদের অত্যাচারে তাঁদের বাড়িতে বিদ্যুৎ সংযোগ নেই বলেও তিনি অভিযোগ করেন। অন্যদিকে, শিলিগুড়ির শুভজিৎ রায় তাঁর সাত মাসের বাচ্চার চিকিৎসার খরচ বহনের জন্য রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন।

অন্যান্য ঘটনা (Jantar Darbar)
এছাড়া এদিন জনতা দরবারে মানসিক ভারসাম্যহীন ভাইকে বাংলাদেশের জেল থেকে মুক্ত করার আর্জি নিয়ে এসেছেন এক ব্যক্তি এবং মুখ্যমন্ত্রীর জনতার দরবারে এসে আক্রান্ত হন এক বিজেপি কর্মীর দিদি।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ধৈর্য সহকারে প্রতিটি অভিযোগ শোনেন এবং যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। প্রশাসনিক স্তরে দ্রুত সাড়া পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে এই ‘জনতার দরবার’ নিয়ে প্রত্যাশা ক্রমশ বাড়ছে।


