CM Suvendu Adhikari
Bengal Liberty : আগেই বিধানসভায় দাঁড়িয়ে দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী (CM Suvendu Adhikari)। চলতি অধিবেশনেই দুর্নীতি দমনে কড়া আইন আসছে বলে জানিয়েছেন তিনি। যেখানে দোষীদের শুধু জেল নয়, সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলামও করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। সেই রিপোর্ট তৈরিতে আরও এক ধাপ এগোল শুভেন্দু সরকার। আজ, বৃহস্পতিবার এই রিপোর্টের পরিপ্রেক্ষিতে স্পিকারের ঘরেই হবে বৈঠক (CM Suvendu Adhikari)। এই বৈঠকের চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে অধিবেশনের শেষ দিন অর্থাৎ ২৯সে জুন। তৃণমূল নেতাদের হার্টবিট আরও বাড়াতে চলেছেন শুভেন্দু?

এই রিপোর্ট চূড়ান্ত হলে কী হবে? আগেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী (CM Suvendu Adhikari)
মঙ্গলবার রাজ্যপালের ভাষণের উপর ধন্যবাদ জ্ঞাপক প্রস্তাবে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, চলতি অধিবেশনের শেষ দিনেই দুর্নীতি রোধে আরও কঠোর আইন আনতে চলেছে সরকার। এই নতুন আইন কার্যকর হলে দোষীদের কেবল কারাবাসই হবে না, তাদের অবৈধ সম্পত্তি ও দুর্নীতির টাকা পুরোপুরি বাজেয়াপ্ত করে নিলাম করা হবে। মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন, তাঁর সরকার কোনওমতেই দুর্নীতি বরদাস্ত করবে না। বিধানসভার অন্দরে সুর চড়িয়ে তিনি বলেন, “অনেকেই ভাবছেন দু’মাস জেলে থাকলাম, তার পর আইনি লড়াই করে জেল থেকে বেরিয়ে এলাম! তাঁদের মনে রাখতে হবে, এ বার সম্পত্তি বাজেয়াপ্ত করব। সম্পত্তি নিলাম করব।” এমনকি তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “হরিশ চ্যাটার্জি, হরিশ মুখার্জি রোড-সহ আমতলার প্রাসাদগুলিতে কলকাতায় উড়ালপুলের নীচে থাকা মানুষদের থাকার ব্যবস্থা করব।”



