Taratarla news
Taratarla news

Taratala News: তারাতলা বিপর্যয়ের পর কড়া নজর নির্মাণে!

Bengal Liberty:

তারাতলার নির্মীয়মাণ গুদাম ধসের ভয়াবহ ঘটনার পর নির্মাণ নিরাপত্তা নিয়ে কড়া পদক্ষেপ করল রাজ্য সরকার (Taratala News)। মুখ্যমন্ত্রীর নির্দেশে ৩১ জুলাই পর্যন্ত নতুন নির্মাণকাজ স্থগিত রেখে বিশেষ অডিটের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই লক্ষ্যে আগেই একটি বিশেষ কমিটি গঠন করা হয়। এবার তৈরি হয়েছে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (SOP)। সেই অনুযায়ী সোমবার থেকেই কলকাতা পুরসভার ১৬টি বরোতে শুরু হচ্ছে বিশেষ অডিট।

Taratala news
Taratala news

সূত্রের খবর, নির্মাণের জন্য জমির উপযুক্ততা, বাধ্যতামূলক সয়েল টেস্টিং, নির্মাণ সামগ্রীর গুণগত মান, অনুমোদিত নকশা মেনে কাজ হচ্ছে কি না এবং নিরাপত্তা বিধি যথাযথভাবে মানা হচ্ছে কি না—এই পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় খতিয়ে দেখা হবে। নির্মাণে কোনওরকম গাফিলতি বা নিয়মভঙ্গ ধরা পড়লে প্রয়োজনীয় আইনি পদক্ষেপও নেওয়া হতে পারে।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury