Taratala news
Taratala news

Taratala news: তারাতলা ধসকাণ্ডে ক্ষতিপূরণের রিপোর্ট চাইল জাতীয় মানবাধিকার কমিশন

Bengal Liberty: 

তারাতলা নির্মীয়মান গুদাম ধসে মৃত্যুর ঘটনায় স্বতপ্রনোদিত পদক্ষেপ করল জাতীয় মানবাধিকার কমিশন (Taratala news)। তারাতলার ঘটনা নিয়ে সংবাদ মাধ্যমে যা প্রকাশ্যে এসেছে, তা গভীর উদ্বেগের বলে জানিয়েছে কমিশন। এই ঘটনার তদন্ত কী হয়েছে, ক্ষতিপূরণ কী দেওয়া হয়েছে সমস্ত তথ্য জানতে চেয়ে কলকাতার পুলিশ কমিশনার, রাজ্য়ের মুখ্যসচিব এবং পুর কমিশনারকে নোটিস পাঠাল জাতীয় মানবাধিকার কমিশন।

Taratala news
Taratala news

২৪ জুন তারাতলায় ট্রান্সপোর্ট ডিপো রোডে একটি নির্মীয়মান গুদাম ভেঙে মৃত্যু হয়েছে ১৬ জন শ্রমিকের। নির্মাণের নকশাতে ত্রুটির কারণেই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে পুরসভার কাছ থেকে জেনেছেন বলে সংবাদমাধ্যমে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
কলকাতা বন্দর কর্তৃপক্ষের কাছে থেকে ইজারা নেওয়া জমিতে যে সংস্থা গুদাম বানাচ্ছিল, সেই সংস্থার মালিক থেকে শুরু করে কলকাতা পুরসভার প্রাক্তণ মেয়রের ওএসডি-কে গ্রেফতার করা হয়েছে এই ঘটনায়। তদন্তে দালাল এবং সিন্ডিকেটের মাধ্যমে ত্রুটিপূর্ণ নকশা পুরসভা থেকে অনুমোদনের অভিযোগ এসেছে। গোটা বিষয় নিয়ে রাজ্যের শাসক দল এবং সরকারে নিশানায় সদ্য প্রাক্তণ মেয়র এবং বিগত সরকারের হেভিওয়েট নেতা ফিরহাদ হাকিম।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury